home top banner

স্বাস্থ্য টিপ

মশা তাড়াবার ৮টি প্রাকৃতিক উপায়
১৩ জুলাই, ১৩
View in English
Tagged In:  mosquito killing  

মশা মারতে যতই কামান দাগান না কেন, মশা মারা আর মশার হাত থেকে নিস্তার পাবার জন্য কোন কার্যকরি পদ্ধতি আছে কি? মশার বংশবিস্তার, জড়ো হওয়া, কামরানো আর ঝাঁকে ঝাঁকে আপনার বাসার অভ্যন্তরে হামলা করার আগে এ ধরনের উষ্ণমন্ডলীয় চরম শত্রুর হাত থেকে প্রাকৃতিক উপায় কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়, তা ভেবে দেখতে পারেন।

আপনার ফ্যানটি চালু করুন

মশারা খুবই হালকা। অন্যদিকে একটি ফ্যানের স্পীড ঘন্টায় প্রায় দুই মাইল। মশাদের উড়বার গতিবেগের চাইতে ফ্যানের ঘুরবার গতি অনেক বেশি হওয়াতে সহজেই মশাদের ব্লেডের কাছে টেনে নেয়। আপনার বসার স্থান কিংবা ডেক বা যেসব স্থান থেকে মশারা খুব সহজে আপনার গৃহে প্রবেশ করতে পারে, এমনসব স্থানে মশাদের আগমন সময়ে আপনার টেবিল ফ্যান বা পেডাল ফ্যানটি চালু রাখুন। মশাদের হাত থেকেও যেমন নিস্কৃতি পাবেন তেমনি গরমেও পাবেন আরাম।

টবে লেমন গ্রাস লাগান

থাই লেমন গ্রাসে আছে ‘সাইট্রোনেলা অয়েল’ যা থেকে বের হয় একধরনের শক্তিশালী সুগন্ধ। এই সুগন্ধ কিন্তু মশাদের যম। মশারা এর কাছেও ঘেঁষে না। ফলে আপনার আশেপাশে লেমন গ্রাসের ঝাঁড় থাকলে মশারা আপনাকে খুঁজে পাবে না। আর লেমন গ্রাস দেখতেও কিন্তু মন্দ নয়। এমনসব স্থানে এসব গাছের টব রাখুন যেখানে সকাল বিকাল কিংবা রাতে পরিবারের অন্যদের নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা বা সময় কাটান। এভাবে থাকুন মশা মুক্ত।

মশাদের পছন্দের রঙের পোষাক এড়িয়ে চলুন

কি অবাক হচ্ছেন! হ্যাঁ কিছু কিছু প্রজাতির মশারা কয়েকটি গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয় যেমন কালো, নীল আর লাল। আর তারা গরমের প্রতিও সংবেদনশীল। তাই ঠান্ডা রাখুন ঘর আর পোষাক পড়ুন হালকা রঙের। সেই সাথে সম্ভব হলে মশাদের আক্রমন সময়ে সুগন্ধি পারফিউম কিংবা লোশন না ব্যবহার করাই ভাল।

ঘরে এবং ঘরের বাইরে লাইটবাল্বগুলো পরিবর্তন করুন

মশারা সাধারনত সব লাইটের প্রতি আকৃষ্ট হয় না। এলইডি লাইট, হলুদ ‘বাগ লাইট’, বা সোডিয়াম লাইট এক্ষেত্রে উপকারী। এগুলো জ্বালালে সন্ধ্যাবেলা ঘরে বাইরে মশাদের আক্রমন অনেকটাই কমে যাবে।

ক্যাটনিপ অয়েল

ক্যাটনিপ অয়েলের nepetalactone  নামক পদার্থ মশা তাড়াতে DEET (Diethyle-Meta-toluamide)  থেকে প্রায় ১০ গুন বেশি শক্তিশালী। ক্যাটনিপ অয়েল মাখালে মশারা ধারেকাছেও ঘেঁষবে না।

বারান্দায় চামচিকার বাক্স রাখুন

ভয় পাওয়ার কিছু নেই। চামচিকারারা এক ঘন্টায় কয়েকশত পোকা-মাকড় খায়। তাই মশা তাড়াতে ব্যাট হাউস বানাতে পারেন। বারান্দায় কিংবা ভেন্টিলেটরের কাছে রাখুন আর চামচিকাদের কাজ করতে দিন।

রসুনের স্প্রে

হ্যাঁ! রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকরী প্রাকৃতিক উপায়। পাঁচ ভাগ পানিতে এক ভাগ রসুনের রস মেশান। মিশ্রনটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশারা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন। যেকোন ধরনের রক্ত চোষারা আপনার ধারেকাছেও আসবে না।

খেয়াল রাখুন যেন কোথাও জল জমে না থাকে

ঘরের আনাচে-কানাচে কিংবা উঠোনে জল জমে থাকলে সেখানে মশারা বংশবিস্তার করতে পারে। তাই যেখানেই জল জমুক না কেন, তা সরিয়ে ফেলুন। মশার বংশবিস্তার রোধ করুন।

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Home Remedies to Remove Unwanted Hair Permenantly
Previous Health Tips: মুখের মেদ কমানোর এক্সারসাইজ

আরও স্বাস্থ্য টিপ

স্বপ্ন নিয়ে মজার ১২

পৃথিবীতে কি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যারা স্বপ্ন দেখেন না! শুধু কি মানুষ, স্বপ্ন দেখে পশুও। মানুষ শুধু স্বপ্ন দেখেই শান্ত হয় না। বাস্তবের সঙ্গে এর মিলও খুঁজতে চেষ্টা করেন অনেকে, অনেকে আবার ভাবতে বসেন কেন এমন স্বপ্ন তিনি দেখলেন! স্বপ্ন নিয়ে বেশ কিছু মজার তথ্য মনোকথার পাঠকদের জন্য... ১. ... আরও দেখুন

ক্লান্তি এড়াতে ফল খান

আমাদের দেহের ৬০ শতাংশই পানি। প্রতিদিন প্রস্রাব, ঘাম, শ্বাস-প্রশ্বাস ইত্যাদির মাধ্যমে আমরা শরীর থেকে প্রচুর পানি হারাই। এই পানি আবার পূরণ করতে হয়। পানি পান করা ছাড়া দৈনিক ২০ শতাংশ পানির চাহিদা পূরণ হয় বিভিন্ন খাবার থেকে। গ্রীষ্মকালে ঘাম বেশি হয় বলে পানির চাহিদাও বাড়ে। আর এ সময়ই এমন কিছু ফল... আরও দেখুন

সেক্স সম্বন্ধীয় ১৩ টি অজানা তথ্য

যখন কোন যুগল এক অপরজনকে চুম্বন দেয় তখন তারা একে অপরের সাথে ১০ মিলিয়ন এবং ১ মিলিয়ন ব্যক্টেরিয়া বিনিময় করে যেমন – ঠাণ্ডা, গ্ল্যান্ডুলার ফিভার, হেপাটাইটিস বি, হারপিস। গড়ে ২০ থেকে৭০ বছর বয়সের মাঝে একজন মানুষ ৬০০ ঘন্টা সময় যৌন মিলনের পিছনে ব্যয় করে। যৌন মিলক এক ধরণের ভাল ব্যায়াম। এক ঘন্টায়... আরও দেখুন

শুষ্ক চুলের যত্নে

দু-এক দিন পরপরই চুলে শ্যাম্পু করুন, তা না হলে হতে পারে খুশকি, আবার চুলের গোড়ায় ময়লাও জমে যেতে পারে। শীতে তো এমনিতেই ত্বক আর চুলে আর্দ্রতার অভাব দেখা দেয়; আর যাঁদের চুল সারা বছরই রুক্ষ, তাঁরা এ মৌসুমে পড়েন আরও সমস্যায়। সাধারণত ত্বক শুষ্ক হলে তাঁদের চুলেও নিষ্প্রাণ ভাব দেখা যায়। তবে নিয়মিত যত্নে... আরও দেখুন

মানসিক চাপ, দুশ্চিন্তা, এবং বিষাদ্গ্রস্ততা কিভাবে আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে

মানসিক চাপ হল মানসিক চাপের কারণের জন্য সৃষ্ট এমন অবস্থা, যার ফলাফল হল আমাদেরকে এটি চ্যালেঞ্জ করে এবং নতুন কোন পরিস্থিতির সাথে জোর পূর্বক খাপ খাইয়ে নিতে বাধ্য করে। আমাদের মস্তিস্ক মানসিক চাপের কারণ সমূহকে সম্ভাব্য বা আসন্ন বিপদ হিসাবে অনূদিত করে। কোন একটি পেশা গ্রহণ, তা চালিয়ে যাওয়া, বা তা হারিয়ে... আরও দেখুন

প্রশ্ন: হঠাৎ অস্থিরতা ও খারাপ লাগা বড় কোনো রোগের লক্ষণ?

উত্তর: নানা কারণেই কারও হঠাৎ অস্থির ও খারাপ লাগতে পারে। তবে রক্তে শর্করা স্বল্পতা ও নীরব হার্ট অ্যাটাক—এই দুটো কারণ হলো সবচেয়ে মারাত্মক। ডায়াবেটিসের রোগী, যাঁরা ওষুধ বা ইনসুলিন ব্যবহার করেন, তাঁদের রক্তে শর্করা স্বল্পতা হলে অস্থির লাগে, বুক ধড়ফড় করে, ঘাম হয়, হাত-পা কাঁপে। তৎক্ষণাৎ চিনি বা... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')