home top banner

স্বাস্থ্য টিপ

হোম মেইড ফেইস মাস্ক
২৬ জুন, ১৩
View in English

আপনার ত্বকের সজীবতা আর উজ্জ্বলতার জন্য হোম মেইড ফেইস মাস্ক হচ্ছে উত্তম সমাধান।

এভোক্যাডো মাস্কঃ
পাকা এভোক্যাডো ফল কেটে ভিতরের শাঁসটাকে মন্ডে পরিনত করুন
এরপর চাহিদামত এক টেবিল চামচ মধু অথবা দই মেশান
চোখ ছাড়া মুখমন্ডলের ত্বকে ভাল করে লাগান

মধু মিশ্রন/মাস্কঃ
এক টেবিল চামচ করে মধু এবং অলিভ অয়েল মিশান
দুই চা-চামচ লেবুর রস ঢেলে দিন
মিশ্রনে একটি ডিমের কুসুম ফেটান
মুখের ত্বকে ভাল করে লাগান। ঘষে ঘষে তুলে ফেলার পূর্বে শুকাতে দিন।

যেকোন মাস্ক লাগানোর পূর্বে ইষদুষ্ণ ভেজা তোয়ালে দিয়ে মুখেরর ত্বক মুছে নিন। মাস্ক তুলে ফেলার পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন এবং ঠান্ডা হতে দিন। 

হোম মেইড স্ক্রাবস
পেঁপে ফেইস স্ক্রাবঃ
পাঁকা পেঁপে ফেটিয়ে ম্যাশ তৈরী করুন
২ থেকে ৩ চামচ ওটমিল এবং ১ চামচ চিনি মেশান
ঘন পেস্টের মত করে তৈরী করুন
ত্বকে ভাল করে মাখুন। শুকাতে দিন।

এটা আপনি যেকোন ধরনের ত্বকে ব্যবহার করতে পারেন।

হোম মেইড ময়েশ্চারাইজার
তরতাজা ত্বকের জন্য প্রতিদিন ময়েশ্চারাইজিং জরুরী আর এটা আপনি আপনার রান্না ঘরেই পেতে পারেন। পচনশীল ফুড আইটেম এর অংশ দিয়ে তৈরী এই মিক্সার ফ্রিজে রেখে সপ্তাহে ৩ দিন ধরে ব্যবহার করতে পারেন।
 


 
সাধারন ত্বকের জন্য কোকোয়া বাটার এবং ডিমের তৈরী ময়েশ্চারাইজারঃ 
অল্প আঁচে ২ টেবিল চামচ কোকোয়া বাটার গলিয়ে নিন
১টি ডিমের কুসুম আলাদা করে কোকোয়া বাটারের সাথে মেশান
২ চামচ পরিমান লেবুর রস ঢেলে দিন

এভাবে ঘরে বসে প্রাকৃতিক অয়েল, ফল, জ্যুস, চিনি ইত্যাদি মিশিয়ে তৈরী করতে পারেন রুপচর্চার জন্য ক্লিনজার, ময়েশ্চারাইজার, মাস্ক ইত্যাদি।
 


Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: List Of Foods That Increase Hunger
Previous Health Tips: Your Uncircumcised Son: Expert Medical Advice for Parents by: Paul M. Fleiss

আরও স্বাস্থ্য টিপ

ভাল থাকার জন্য কিছু অভ্যাস ত্যাগ করুন এখনই

আপনি চান কিংবা না চান কিছু অভ্যাস আছে যা আপনার সুস্বাস্থ্যের জন্য অন্তরায় এবং যেগুলো ত্যাগ করতে হবে এখন থেকেই। তাই বলে তাড়াহুড়া নয়। কোন একটা অভ্যাস গড়তেও যেমন সময় লাগে তেমনি ছাড়তেও সময় নেয়া প্রয়োজন। জেনে নিন এমনই কিছু অভ্যাস, যা পরিত্যাগ করতে হবে এখন থেকেইঃ অতিরিক্ত পানি পান পর্যাপ্ত পানি... আরও দেখুন

Bipolar Disorder এর লক্ষণ এবং উপসর্গ

মস্তিস্কের অসংগতির কারণে মেজাজ, চিন্তা ভাবনা এবং আচরণ ক্ষতিকর চরম পর্যায়ে চলে যাওয়াকে Bipolar Disorder বলা হয়। Bipolar Disorder চিকিৎসা করা যায় কিন্তু একেবারে নিরাময় করা সম্ভব হয় না, এটির গতি প্রকৃতি অনেকটা ধারাবাহিকতা প্রবণ, তবে এর চিকিৎসার লক্ষ্য হল রোগটিকে নিয়ন্ত্রনে রাখা, বিষণ্ণতামূলক এবং... আরও দেখুন

ধূমপান সম্বন্ধে জেনে নিন কয়েকটি অজানা বিষয়

আমরা অনেকেই জানি, ধূমপানের ফলে ক্যানসার ও হৃদরোগের মতো মারাত্মক রোগ হয়, যৌনক্ষমতা ও সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায়। কিন্তু এগুলোই সবকিছু নয়। ধূমপানের আরো কিছু বিষয় আছে, যা সাধারণ মানুষের জানা নেই। ধূমপানের এসব অজানা বিষয় নিয়েই এক্সপার্টদের মতামত প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। ১. চুল পাতলা... আরও দেখুন

কাঁচকলার পাকা গুণ

কাঁচকলা আমাদের চেনা সবজি। পেটের পীড়া বা রক্তশূন্যতার সময় এই সবজি বেশি খাওয়া হয়। সহজলভ্য এই সবজি সম্পর্কে বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার বলেন, সবজি হিসেবে কাঁচকলার গুণের শেষ নেই। নানাভাবে কাঁচকলাকে খাওয়া যায়। সবভাবেই এর খাদ্যগুণ ঠিক থাকে। শক্তি জোগায়: এতে প্রচুর... আরও দেখুন

৫ উপায়ে বুঝুন হার্ট-অ্যাটাকে আক্রান্ত কিনা ও যা করবেন

হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেও, অনেক সময় তা বুঝে উঠতে বেশ দেরি হয়ে যায়। ফলে, আর কিছুই করার থাকে না। চিকিৎসকের কাছে শুনতে হয়, আরেকটু আগে ভর্তি করালে রোগীকে হয়তো বাঁচানো যেতো। কথাটা যে তারা অকারণে বলেন, তেমনটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু নয়। ৪০ বছর বয়সের বেশি মানুষের ক্ষেত্রে হার্ট অ্যাটাকে আক্রান্ত... আরও দেখুন

খুশকি?

মাথা থেকে অাঁশের মতো মরা চামড়া ওঠাকে খুশকি বলে। সাধারণত এ রোগটি বয়ঃসন্ধিকালে বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে হয়। এ ক্ষেত্রে মাথার চামড়া থেকে ছোট ছোট অাঁশের মতো মরা চামড়া উঠতে থাকে। ফলে মাথার চামড়া চুলকায় এবং চিরুনি দিয়ে চুলকালে ভালো লাগে। চিরুনির সঙ্গে খুশকি গুলো বেরিয়ে আসতে থাকে। তবে মাথায় যদি... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')