home top banner

স্বাস্থ্য টিপ

ভাল থাকার জন্য কিছু অভ্যাস ত্যাগ করুন এখনই
২০ মার্চ, ১৩
  Viewed#:   400

আপনি চান কিংবা না চান কিছু অভ্যাস আছে যা আপনার সুস্বাস্থ্যের জন্য অন্তরায় এবং যেগুলো ত্যাগ করতে হবে এখন থেকেই। তাই বলে তাড়াহুড়া নয়। কোন একটা অভ্যাস গড়তেও যেমন সময় লাগে তেমনি ছাড়তেও সময় নেয়া প্রয়োজন। জেনে নিন এমনই কিছু অভ্যাস, যা পরিত্যাগ করতে হবে এখন থেকেইঃ

অতিরিক্ত পানি পান

পর্যাপ্ত পানি পান সুস্বাস্থ্যের প্রথম শর্ত। তাই বলে অবশ্যই অতিরিক্ত নয়। মানব শরীরের প্রায় ৬০ শতাংশেরও বেশি পানি। চাহিদামত পানি পানে স্মৃতিশক্তি বাড়ে, ত্বকের লাবন্য ধরে রাখে, মনকে রাখে শান্ত। কিন্তু অতিরিক্ত পানি আপনার কিডনিকে অকেজো করে ফেলতে পারে। তাহলে দিনে কতটুকু পানি পান করা উচিত?

বিশেষজ্ঞরা বলেন একজন সুস্থ ও স্বাভাবিক গড়নের পুরুষের জন্য ১৩ কাপ এবং মহিলাদের জন্য ৯ কাপ পানিই যথেষ্ট। এছাড়া আমরা দৈনন্দিন যে খাবার খাই, তা থেকে আসে আরো ২-২.৫ কাপ পানি। মনে রাখতে হবে শরীরের গড়ন অনুযায়ী যতটুকু চাহিদা ততটুকুই পান করা উচিত। তাহলে কিভাবে বুঝবো শরীরে পর্যাপ্ত পানি আছে কি না?

হ্যাঁ! এর উত্তরে বিশেশজ্ঞরা বলেন আপনার প্রস্রাবের রংই বলে দেবে আপনার দেহে পর্যাপ্ত পানি আছে কি না। যদি দেখেন আপনার প্রস্রাবের রং ঈষৎ হলুদ তাহলে বুঝবেন আপনার শরীরে পর্যাপ্ত পানি আছে। অতএব অতিরিক্ত পানি পরিহার করুন।

দেরী করে রাতের খাবার খাওয়া

গবেষণায় দেখা গেছে যারা রাতের খাবার দেরী করে খান এবং খাওয়ার পর পরই ঘুমাতে যান বা ঘুমিয়ে পড়েন, তাদের মুটিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। রাতের খাবার এবং সকালের নাস্তার মাঝে দীর্ঘ বিরতি খাদ্য পরিপাকে যেমন সহায়ক তেমনি খাওয়ার ১/২ ঘন্টা পর ঘুমালে ঘুমটাও ভাল হয়। আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউশন অব হেলথ এর মতে দেরী করে রাতের খাবার খেলে হজমে গোলমাল দেখা দিতে পারে এবং ঘুমেরও ব্যাঘাত সৃষ্টি হতে পারে। সুতরাং দেরী করে রাতের খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন।

অতিরিক্ত ব্যায়াম করবেন না

নিয়মিত এবং নিয়ন্ত্রিত ব্যায়াম শরীরকে ফিট রাখে, ওজন কমাতে সাহায্য করে, শরীরে শক্তি যোগায় – দেয় দীর্ঘ জীবন। এছাড়া ব্যায়াম আপনার হৃদযন্ত্রকে রাখে সবল ও কর্মক্ষম। নিয়মিত ব্যায়ামে কিছু কিছু দূরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকা যায় যেমন ব্রেস্ট ক্যানসার, প্রস্টেট ক্যানসার ইত্যাদি। নিয়ন্ত্রিত ব্যায়াম মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক রাখে, রক্তে সুগারের মাত্রা ঠিক রাখে। ২০০৮ সালের ফিজিক্যাল এক্টিভিটি গাইডলাইন অনুসারে একজন সুস্থ স্বাভাবিক লোকের প্রতি সপ্তাহে ১৫০ মিনিট হালকা থেকে মাঝারী মানের ব্যায়াম করা উচিত। এর বাইরে সপ্তাহে ৭৫ মিনিটের মত ভারী ব্যায়াম (যেমন দৌড়ানো) করা যেতে পারে। তবে এর বেশি নয়।

বেশি ঘুম আর দেরী করে ঘুম থেকে ওঠা

দৈনিক ৭/৮ ঘন্টা ঘুম আপনার শরীরকে রাখে ঝরঝরে, হৃদযন্ত্রকে রাখে সুস্থ-সবল, হতাশা কমিয়ে মনকে রাখে চাংগা। তবে আমেরিকার ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের মতে অতিরিক্ত ঘুম আপনার শরীরে মেদ জমতে সাহায্য করে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে।

অতিরিক্ত লবন (সোডিয়াম) খাওয়া

লবন খাওয়া কমিয়ে আমরা হৃদরোগের সম্ভাবনা শতকরা ৯ ভাগ পর্যন্ত কমাতে পারি। রেঁস্তোরার খাবার, তৈরী খাবার, টিনজাত খাবারে লবনের পরিমান বেশি থাকে। স্বাদ বেশি হলেও সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর কারন তা উচ্চ রক্তচাপ বাড়িয়ে হৃদরোগের কারন হতে পারে। কাজেই ঘরে তৈরী খাবার খান, টাটকা ফল-মূল, শাক-সব্জী বেশি করে খান আর খাবার তালিকা থেকে বাদ দিন অতিরিক্ত লবন।

অফিসের ডেস্কে বসে দুপুরের খাবার

অনেক কর্মজীবী আছেন যারা কাজের চাপে কিংবা অভ্যাসবশতঃ অফিস ডেস্কে বসেই দুপুরের খাবার খান আর কাজ করতে থাকেন। এতে খাবারের প্রতি মনযোগ কম থাকে। ফলে হজমে ব্যাঘাত ঘটতে পারে। দেখা দিতে পারে ক্ষুধা মন্দা। কাজেই একটু সময় বের করে আলাদাভাবে মনযোগ দিয়ে খাবার খাবার খান, সুস্থ থাকুন।

বাসন-কোসন মাজার স্পঞ্জ একনাগাড়ে বহুদিন ব্যবহার করা

এটা হয়তো অনেকেরই অজানা কিংবা অনেকেই হয়তো গুরুত্ব দেন না। অথচ ওগুলোতে স্বাভাবিকের চাইতে প্রায় ১৫০ গুন বেশি ব্যাকটেরিয়া, মোল্ড, ঈস্ট থাকতে পারে। অতএব বাসন-কোসন, রান্নাঘরের বেসিন, সিঙ্ক, রেফ্রিজারেটর পরিস্কারের পর নেকরা বা স্পঞ্জ বদলে ফেলুন অন্ততঃ প্রতি সপ্তাহে একবার। সম্ভব না হলে প্রতি দুই সপ্তাহে তো অবশ্যই।

‘হেলথি লিভিং’ অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: সাদা স্রাব নিয়ে অনেক রোগিণীর অভিযোগের শেষ নেই।
Previous Health Tips: How to Reduce Cholesterol

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')