home top banner

স্বাস্থ্য টিপ

চুলের আরও ভাল পরিচর্যার জন্য শ্যাম্পু
২২ জুন, ১৩
View in English
Tagged In:  gorgeous hair  hair care  

চুলের ভাল পরিচর্যার জন্য শ্যাম্পু
স্বাস্থ্যবান চুল পাওয়ার জন্য প্রথম ধাপ হল পরিস্কার চুল। কিন্তু যখন আপনি ধুয়ে পরিস্কার করেন, তখন কয়েকটি টিপস লম্বা চুলের পরিচর্যার জন্য অনুসরণ করা প্রয়োজন। এগুলি নিম্নরূপঃ
 
 
টিপস ১: অবশ্যই, ধুলে আপনার চুল আরও বেশী ভাল দেখায়। কিন্তু এটি রোজ ধুলে কেবল শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যায়। সপ্তাহে তিন বারের বেশি ধুবেন না।
 
টিপস ২: চুল যখন ভেজা থাকে তখন ভঙ্গুর থাকে। আলতো করে ধোবেন।
 
টিপস ৩: ধোয়ার সময় ঠাণ্ডা বা স্বাভাবিক পানি ব্যবহার করুন। গরম পানি ব্যবহারে আপনার চুল শুষ্ক এবং কুঞ্চিত হয়ে যাবে।
 
টিপস ৪: খুব বেশী পরিমাণে শ্যাম্পু ব্যবহার করবেন না কারণ এর মধ্যের sulphatescan আপনার চুলের জন্য ক্ষতিকর।

আরও ভালো চুলের পরিচর্যার জন্য 
কন্ডিসনিং করাঃ
ভাল চুল বজায় রাখার জন্য কন্ডিসনিং একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এটি চুলের গোছাতে আর্দ্রতা ধরে রেখে চুলকে শুষ্ক হয়ে যাওয়া থেকে যেমন রক্ষা করে তেমনি ধূলা এবং দূষণ থেকেও বাঁচিয়ে রাখে, এবং কিছু বিশেষ ক্ষেত্রে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করে। সুতরাং কন্ডিসনিং কে উপেক্ষা করা একটি বোকামির কাজ। এছাড়াও আপনার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এটার জন্য কিছু টিপস উল্লেখ করা হল।
 

টিপস ৫: কন্ডিসনিং ব্যবহার না করে কখনও চুল ধুতে যাবেন না। সবসময়েই! আপনি নিয়মিত কিনতে পাওয়া যায় এমন প্রোডাক্টের সাথে সাথে ঘরে তৈরি কন্ডিসনারও ব্যবহার করতে পারেন। চুল ধোয়ার পূর্বে তেল মাখা বেশ ভাল কিন্তু এ ছাড়াও আপনি একটি ডিম কন্ডিসনার হিসেবে ব্যবহার করতে পারেন এবং যদি আপনি ভাল মনে করেন তবে হেয়ার মাস্ক ও ব্যবহার করতে পারেন।

টিপস ৬: এছাড়াও, যদি আপনার চুল খুব বেশী পরিমাণে ভঙ্গুর হয়ে যায় তবে সপ্তাহে অন্তত একদিন বেশ ভাল ভাবে কন্ডিসনিং করার জন্য আপনাকে উপদেশ দেয়া হয়। আপনার চুলের জন্য উপযোগী এমন একটি হেয়ার প্যাক তৈরি করে তা আপনার চুলে প্রয়োগ করুন। এরপর চুলের চারিদিকে একটি শুকনা টাওয়েল কিছুক্ষণ পেঁচিয়ে রেখে হেয়ার প্যাকটি চুলে একটু বসে যেতে দিন। এটি লোমকূপ সমূহ খুলে দেয় এবং পুষ্টি উপাদান সমূহ আরও ভাল ভাবে শোষণকে নিশ্চিত করে।
 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: How to Get Bigger Chest (Infographic)
Previous Health Tips: Oil for better hair care

আরও স্বাস্থ্য টিপ

Depression with diabetes may speed mental decline

Health Bulletin Depression with diabetes may speed mental decline In a study of middle-aged and older people with type 2 diabetes, declines in thinking and memory that are often linked to later dementia happened faster in those who were depressed compared to those who were not —... আরও দেখুন

পলিসিস্টিক ওভারি নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা

বছর পনেরোর মেয়েটি দিন দিন মোটা হয়ে যাচ্ছিল। গোটা মুখে ব্রণ। ঠোঁটের উপরে গোঁফের রেখার মতো লোম। মাথা থেকে চুল উঠছিল গোছা গোছা। ঋতুস্রাবেও গণ্ডগোল। বাড়ির লোক ভেবেছিলেন, বয়ঃসন্ধির ব্যাপার। শুরুতে তাই বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু টানা এই পরিস্থিতি চলতে থাকায় শেষমেশ মেয়েকে নিয়ে ডাক্তারের... আরও দেখুন

মুখের ভেতরের ক্ষতের প্রাকৃতিক চিকিৎসা

Canker sore, যা মুখের ক্ষত বা Aphthous আলসার নামেও পরিচিত, হল মুখের ভেতরের শ্লৈষ্মিক ঝিল্লির একটি সমস্যা এবং এটি অত্যন্ত যন্ত্রনাদায়ক হতে পারে। Gluten এর প্রতি সংবেদনশীলতার কারণে এটি হতে পারে।   বেশ কিছু প্রাকৃতিক চিকিৎসা আছে যা গ্রহণ করে আপনি এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন,... আরও দেখুন

দ্রুত জ্বর সারাতে সাহায্য করে যে খাবারগুলো

জ্বর হয়েছে? মুখে একদম রুচি নেই? এই মৌসুমে জ্বর অসুখটা চারদিকে খুব ছড়িয়ে পড়েছে। অনেকেই জ্বরকে খুব একটা পাত্তা দিতে চান না। কিন্তু জেনে রাখুন, জ্বর নিজে অসুখ না হলেও আসলে কিন্তু অসুখের লক্ষণ। তাই জ্বর হলে হেলাফেলা মোটেও চলবে না। অনেকে ঠাট্টা করে বলেন- "ওষুধ খেলে জ্বর সারে ৭ দিনে, না... আরও দেখুন

নকল ডিম চিনে নেয়ার ১০টি লক্ষণ

নকল বা কৃত্রিম ডিমের কথা এখন সবাই জানেন। অনেকেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও এখন আর সেটা গুজবের পর্যায়ে নেই। কেননা খোদ বাংলাদেশেই নকল ডিম কেনার ও খাওয়ার অভিজ্ঞতা অনেকের হয়েছে। এবং আক্ষরিক অর্থেই চিন থেকে বিপুল পরিমাণ নকল ডিম ছড়িয়ে পড়ছে বাংলাদেশে-ভারত-মায়ানমার সহ আশেপাশের অনেক... আরও দেখুন

ভ্যাসেলিনের ১৫ টি অনন্য ব্যবহার

ভ্যাসেলিন, যা পেট্রোলিয়াম জেলি নামেও পরিচিত, আমাদের গৃহস্থালির একটি অন্যতম অনুষঙ্গ। এর ঘর্ষণ নিবারণকারী বৈশিষ্ট্যের জন্য এটি সুপরিচিত কিন্তু এছাড়াও ভ্যাসেলিনের অন্যান্য বেশ কিছু মজার ব্যবহার আছে যা আপনাকে চমৎকৃত করবে এবং আপনি এর থেকে উপকৃতও হতে পারবেন। সচরাচর করা হয় না ভ্যাসেলিনের এমন কিছু... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')