home top banner

খবর

‘বিশ্বে ধূমপায়ীর সংখ্যা শতকোটি’
১১ জানুয়ারী, ১৪
Tagged In:  smokers around the world   Posted By:   Healthprior21
  Viewed#:   27

যদিও বিশ্বের অনেক অঞ্চলে ধূমপানের প্রবণতা কমে এসেছে তারপরও বিশ্বে মোট ধূমপায়ীর সংখ্যা বেড়েই চলেছে।

বিশ্ব পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ পেয়েছে বলে বিবিসি জানিয়েছে।

২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে প্রতিদিন ৯৬ কোটি ৭০ লাখ মানুষ ধূমপান করে। যেখানে ১৯৮০ সালে এই সংখ্যা ছিলো মাত্র ৭২ কোটি ১০ লাখ।

পরিসংখ্যানের গবেষকরা ১৮৭টি দেশ থেকে তথ্য নিয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন।

গবেষকরা জানান, যদিও ধূমপায়ীর সংখ্যা বেড়ে যাওয়া পৃথিবীর মোট জনসংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত।

গত ৫০ বছরে পৃথিবীর জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। ফলে ধূমপানে অভ্যস্ত মানুষের সংখ্যাও স্বাভাবিকভাবে বেড়েছে।

পরিসংখ্যানের প্রতিবেদনে দেখানো হয়, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ, চীন ও রাশিয়াসহ আরো বেশ কিছু দেশে ধূমপায়ীর সংখ্যা বেশ বেড়েছে। আর এখন উন্নয়নশীল দেশগুলোতে ধূমপায়ীর সংখ্যা সবচেয়ে উচ্চহারে বাড়ছে।

তবে পৃথিবীর মোট জনসংখ্যার অনুপাতে বিশ্বজুড়ে মোট ধূমপায়ীর সংখ্যা বর্তমানে নিম্নমুখী।

বর্তমানে ১০ জন পুরুষের মধ্যে ৩ জন এবং ২০ জন নারীর মধ্যে ১ জন ধূমপান করেন। যেখানে ১৯৮০ সালে এই হার ছিলো ১০ জন পুরুষে ৪ জন এবং ১০ জন নারীর মধ্যে একজন।

প্রধান গবেষক ড. ক্রিস্টোফার মারি বলেন, “তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসাধারণ সাফল্য পাওয়ার পরও এখনো অনেক কিছু করার বাকি আছে।“

বিশ্বের যেসব দেশে ধূমপানের ব্যাপকতা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ওপরে আছে পূর্ব তিমুরের নাম। দেশটির ৬১ শতাংশ মানুষ প্রতিদিন ধূমপান করেন।

আর সবচেয়ে নিচে আছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দুই দেশ অ্যান্টিগুয়া ও বারবুডা। সেখানে প্রতিদিন মাত্র ৫ শতাংশ মানুষ ধূমপান করেন।

ধূমপানের অভ্যাস থেকে জনগণকে ফিরিয়ে আনতে, বন্ধ করতে বা কখনো ধূমপান না করার জন্য উৎসাহ দেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হয়েছে কানাডা, আইসল্যান্ড, নরওয়ে ও মেক্সিকো।

গবেষকরা তাদের প্রতিবেদনে আরো বলেন, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, চীন, কুয়েত, ফিলিপাইন, রাশিয়া, সুইজারল্যান্ড ও উরুগুয়েতে ধূমপানের ব্যাপকতা অনেক বেশি। ওইসব দেশের জনগণের খারাপ স্বাস্থ্যের জন্য উচ্চমাত্রায় সিগারেট গ্রহণ অনেকাংশে দায়ী।

ধূমপানের প্রবণতাকে অনুৎসাহিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, সিগারেটের ওপর উচ্চহারে কর আরোপ করে এবং ধোঁয়ামুক্ত বায়ু আইন প্রণয়ন নীতি বজায় রেখে আরো অতিরিক্ত কয়েক মিলিয়ন মানুষের জীবন রক্ষা করা সম্ভব।

২০১২ সালে বিশ্বজুড়ে প্রায় ৬.২৫ ট্রিলিয়ন সিগারেট পান করা হয়েছে। যেখানে ১৯৮০ সালে এই সংখ্যা ছিলো ৪.৯৬ ট্রিলিয়ন।

সূত্র - bdnews24.com

Please Login to comment and favorite this News
Next Health News: বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটির বহির্বিভাগে খ্যাতিমান ডাক্তার
Previous Health News: সুচিত্রা সেনের অবস্থা আশঙ্কাজনক

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')