home top banner

News

মোবাইলে বেশি কথা বললে রক্তচাপ বাড়ে
19 May,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   125

 মোবাইলফোনে বেশি সময় ধরে কথা বললে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে বলে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে। এতে কার্ডিওভাসকুলার-জাতীয় 

 
রোগের ঝুঁকিও রয়েছে। গত বুধবার সানফ্রান্সিসকোয় আমেরিকান সোসাইটি অব হাইপারটেনশনের বার্ষিক সভায় গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা 
 
হয়। ইতালির পিয়াসেনজার গুগলিলমো দ্য স্যালিসিটো হাসপাতালের গবেষকরা গবেষণাটি পরিচালনা করেন। তারা এক মিনিট অন্তর ৯৪ জনের 
 
রক্তচাপ রেকর্ড করেন। যাদের রক্তচাপের রেকর্ড নেয়া হয়েছে, তাদের বয়সের গড় ৫৩ বছর। গবেষকরা রোগীকে নিজের চেম্বারে একটি 
 
আরামদায়ক চেয়ারে বসতে দেন এবং প্রথমবার রক্তচাপের রেকর্ড গ্রহণের পর রোগীকে একাকী রেখে বাইরে যান। গবেষণার সুবিধার্থে স্বয়ংক্রিয়ভাবে 
 
রক্তচাপ রেকর্ডের ব্যবস্থা করা হয়। এরপর প্রত্যেক রোগীকে কমপক্ষে তিনবার ফোন করা হয়।
এতে দেখা যায়, ফোন রিসিভ করার সময় রোগীর রক্তচাপ বেশ খানিকটা বেড়ে যাচ্ছে। সাধারণ সময়ে যাদের রক্তচাপ ১২১/৭৭ রেকর্ড হয়, 
 
সেলফোন রিসিভের সময় একলাফে তা ১২৯/৮২তে উন্নীত হয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, কোনো ব্যক্তির রক্তচাপ ১২০/৮০-এর নিচে 
 
থাকলে তিনি সুস্থ বলে বিবেচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করেও একই ধরনের ফল পেয়েছে আমেরিকার সেন্সাস 
 
ব্যুরো। তাদের এক প্রতিবেদনে জানা যায়, যে দেশের মানুষ বেশি হারে সেলফোন ব্যবহার করে, সে দেশে উচ্চ রক্তচাপজনিত সমস্যা বেশি। এক্ষেত্রে 
 
রাশিয়ার কথা জোর দিয়ে উল্লেখ করা হয়েছে। রাশিয়া ইউরোপের সবচেয়ে বড় সেলফোন বাজার। গত বছরের জুন পর্যন্ত দেশটিতে সেলফোনের 
 
সংযোগ ছিল ২২ কোটি ৭১ লাখ, যা দেশটির মোট জনসংখ্যার ১৬০ শতাংশ। দেশটিতে ৫০ বছরের বেশি বয়সের মানুষের মধ্যে উচ্চ রক্তচাপজনিত 
 
সমস্যা একটি সাধারণ বিষয়। রাশিয়ায় ৫০-৬৯ বছর বয়সী মানুষের মধ্যে অর্ধেকই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় আক্রান্ত। ৭০ বছরের বেশি 
 
বয়সীদের মধ্যে এ হার ৬৬ শতাংশেরও বেশি। গবেষণায় দেখা যায়, যেসব মানুষ দিনে ৩০টিরও বেশি কল রিসিভ করেন, অন্যদের তুলনায় তাদের 
 
উচ্চরক্তচাপের ঝুঁকি বেশি। এমনকি মধ্যম মানের উচ্চ রক্তচাপে ভোগা রোগীদের রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে সেলফোন বন্ধ রাখার পরামর্শ দেয়া 
 
হয়েছে গবেষণাপত্রটিতে। সূত্র: ইয়াহু নিউজ ও খালিজ টাইমস।
 
 
Source : http://www.dailyinqilab.com/details_news.php?id=109105&&%20page_id=%205
 

Please Login to comment and favorite this News
Next Health News: উত্তর মেরু দ্রুত সরছে
Previous Health News: শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইমপ্ল্যান্ট ডিভাইস

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')