home top banner

News

শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইমপ্ল্যান্ট ডিভাইস
19 May,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   124

 সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এমপি বলেছেন, রোগীদের স্বার্থে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ৯ থেকে ১৬ লাখ টাকা মূল্যের 

 
ইমপ্ল্যান্ট ডিভাইস বিনামূল্যে প্রদান অব্যাহত রাখা হবে। ইতিমধ্যে সরকারের সহায়তায় সমাজকল্যাণ মন্ত্রণালয় জুলাই ২০১০ ইং থেকে জুন ২০১৩ 
 
সালের জন্য ডেভেলপমেন্ট অব কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রাম ইন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ 
 
দিয়েছে।
 
গতকাল শনিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)'র শহীদ ডা. মিলন হলে ২য় কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি 
 
বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএসএমএমইউ'র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. 
 
প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি, ডেভেলপমেন্ট অব কক্লিয়ার ইমপ্ল্যান্ট 
 
কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার, কুইন এলিজাবেথ হাসপাতালের কনসালটেন্ট ইএনটি সার্জন রিচার্ড আরভিং, 
 
বিএসএমএমইউ'র নাক-কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএইচ জহুরুল হক সাচ্চু, ভারতের মুম্বাইয়ের অডিলজিস্ট রাখি বুটালা প্রমুখ। 
 
দু'দিনব্যাপী এ কর্মশালায় প্রায় দেড়শত বিশেষজ্ঞ চিকিত্সক, অডিওলজিস্ট ও স্পীচ থেরাপিস্ট অংশ নিচ্ছেন। কর্মশালায় বক্তারা জানান, এ প্রকল্পের 
 
মাধ্যমে ইতিমধ্যে ৪০ জন শ্রবণ প্রতিবন্ধীকে কক্লিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস-এর বরাদ্দপত্র দেয়া হয়েছে। কর্মশালায় বিএসএমএমইউ'র ভাইস-চ্যান্সেলর 
 
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত তার বক্তব্যে কর্মশালার সফলতা কামনা করেন এবং বিনামূল্যে ব্যয়বহুল ডিভাইস প্রদানের জন্য সমাজকল্যাণ 
 
মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।- প্রেস বিজ্ঞপ্তি
 
 
 
Source: http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDVfMTlfMTNfMV8xMl8xXzQxNjY3

Please Login to comment and favorite this News
Next Health News: মোবাইলে বেশি কথা বললে রক্তচাপ বাড়ে
Previous Health News: রাসায়নিক মেশানো মৌসুমি ফলে রাজধানী সয়লাব

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')