নতুন গবেষণায় জানা গেছে, বরফ গলে যাওয়ার কারণে গ্রিনল্যান্ডের দিকের উত্তর মেরু এখন ভ্রমণের স্থানে পরিণত হয়েছে। সম্প্রতি ‘জিওগ্রাফিক্যাল
রিসার্স লেটার’ জার্নালের বরাত দিয়ে বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট লাইভসায়েন্স জানিয়েছে, দ্রুত স্থান পরিবর্তন হচ্ছে উত্তর মেরুর।
উত্তর মেরু সবসময়ই বসবাসের জন্য কঠিন। তবে শেষ বরফ যুগের পর থেকে পরিবর্তন হচ্ছে এ অবস্থার। প্রতি বছর উত্তর মেরু কিছুটা সরে
যায়। কিন্তু সম্প্রতি এই মেরুর বরফ চাদরে বড় ধরনের পরিবর্তন হচ্ছে। উত্তর মেরু সরে যাওয়ার জন্য ৯০ শতাংশ দায়ী বরফ গলন ও সমুদ্রের
উচ্চতা বৃদ্ধি।
২০০৫ সাল থেকে গ্রিনল্যান্ড বছরে কয়েক সেন্টিমিটার করে পূর্বদিকে সরা শুরু করে। গ্রিনল্যান্ড পূর্বদিকে সরে যাওয়ার প্রধান কারণ গবেষকরা খুঁজে
পেয়েছেন।
উত্তর মেরুর সঠিক অবস্থান জানা আধুনিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এর ভিত্তিতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ও ম্যাপিং অ্যাপস কাজ
করে।
Source: http://tech-us.bdnews24.com/details.php?shownewsid=5256

