home top banner

News

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: অবেদনবিদ নেই এক বছর, অস্ত্রোপচার বন্ধ
01 June,12
 Posted By:   Healthprior21
  Viewed#:   33

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছর ধরে অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট) না থাকায় হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। ফলে জরুরি প্রসূতিসেবাও মারাত্মক ব্যাহত হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৩ সালে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ৫০ শয্যায় ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র ১৩ জন। এর মধ্যে সার্জারি, গাইনি, চক্ষু, শিশু, অর্থোপেডিকস, হূদরোগ, ইএনটি ও অ্যানেসথেসিয়া বিভাগের আটজন কনিষ্ঠ পরামর্শক এবং ডেন্টাল, প্যাথলজি, অ্যানেসথেসিয়া, এমও, আইএমও বিভাগের ১০ জন সহকারী সার্জনের পদ শূন্য রয়েছে।
ইসিজি যন্ত্রটি এক বছর ধরে বিকল হয়ে আছে। দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি সাত মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে। এদিকে উপজেলার ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সাতটিতে চিকিৎসকের পদ শূন্য রয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা ধানীসাফা গ্রামের আসমা বেগম জানান, তিনি চোখের চিকিৎসার জন্য হাসপাতালে এসে জানতে পারেন এখানে চোখের চিকিৎসক নেই। বেতমোর গ্রামের বেলায়েত হোসেন জানান, মঠবাড়িয়া হাসপাতালে অবেদনবিদ না থাকায় তাঁর স্ত্রী তাসলিমা আক্তারকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে সিজার করাতে হয়েছে।
হাসপাতালের টিকিট বিক্রয়কেন্দ্র থেকে জানা যায়, প্রতিদিন বহির্বিভাগে গড়ে ১০০ থেকে ১৩০ জন চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল পাঠানো হয়। প্রতিদিন জরুরি বিভাগে ২০ থেকে ২৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অবেদনবিদ না থাকায় প্রসূতি মায়েদের অস্ত্রোপচার করা যাচ্ছে না। ফলে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম (ইওসি) মারাত্মক ব্যাহত হচ্ছে। চিকিৎসক সংকট এবং ইসিজি যন্ত্র ও অ্যাম্বুলেন্সের ত্রুটির কথা লিখিতভাবে সিভিল সার্জনসহ যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পিরোজপুরের সিভিল সার্জন আবদুল গনি বলেন, ‘সারা দেশে অবেদনবিদ চিকিৎসকের সংকট রয়েছে। আমরা প্রতি মাসের প্রতিবেদনে চিকিৎসক সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল পাচ্ছি না।’

Source: The Daily Prothom Alo

Please Login to comment and favorite this News
Next Health News: বিশেষজ্ঞদের হুঁশিয়ারি: কক্সবাজারে লবণাক্ত পানি পান, ক্যানসারের ঝুঁকি বাড়ছে
Previous Health News: রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাত্র একজন, বিপাকে রোগীরা

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')