যশোরে ৫ বছরে এইচআইভি পজেটিটিভ ৪৬
৩০ নভেম্বর, ১৩
Tagged In: hiv aids Posted By: Healthprior21
Viewed#: 39
যশোরে গত সাত বছরে ৪৬ জন এইচআইভি পজেটিভ রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে পাঁচজন রোগী মারা গেছেন।
১ ডিসেম্বর বিশ্ব এইডস্ দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন আতিকুর রহমান খান জানান, এইডস্ রোগী শনাক্তের জন্য যশোরে তিনটি কেন্দ্র রয়েছে।এই কেন্দ্রের মাধ্যমে এইডস্ রোগের শনাক্ত করা হয়ে থাকে। শনাক্ত রোগীদের স্বাস্থ্য বিভাগ চিকিৎসা দিচ্ছে। আক্রান্তদের অধিকাংশই বহির্গমনের ফলে এইচআইভি পজেটিভ হয়েছের বলে নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, “সীমান্তবর্তী জেলা হওয়ায় যশোরে এইডস্ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে।”
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে যশোরে র্যালি, আলোচনা ও গুরুত্বপূর্ণ স্থানে এইডস্ বিষয়ক সচেতনতামূলক বুথ স্থাপন করা হবে। ওই দিন সকাল নয়টায় কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হবে। সকাল ১০টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন, এফপিএবির জেলা অফিসার আবিদুর রহমান, মেরিস্টপস্ হেলথ অফিসার আবু সাঈদ ও আদ-দ্বীন হেলথ কর্মকর্তা রবিউল হক প্রমুখ।
সূত্র - natunbarta.com
আরও খবর
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
আরও দেখুন
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
আরও দেখুন
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
আরও দেখুন
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
আরও দেখুন
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
আরও দেখুন