home top banner

খবর

চিকিৎসার ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে সার্ক অঞ্চল
১৫ নভেম্বর, ১৩
Tagged In:  saarc   Posted By:   Healthprior21
  Viewed#:   43

সার্ক অঞ্চলে চিকিৎসার ক্ষেত্রে উন্নতির ব্যাপক সুযোগ রয়েছে। কম খরচে মানসম্মত সেবা প্রদানের কারণে ইউরোপসহ উন্নত বিশ্বের অনেক রোগী সার্কভুক্ত দেশে চিকিৎসা করাতে আসছে। ঐক্যবদ্ধভাবে সার্কভুক্ত অঞ্চলের চিকিৎসাবিদেরা কাজ করতে পারলে এ অঞ্চল চিকিৎসার ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে।
দুই দিনব্যাপী প্রথম সার্ক একাডেমি অব সাইটোপ্যাথলজি এবং হিস্টোপ্যাথলজি সম্মেলন ২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কলেজের ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্যাথলজি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, সঠিক রোগ নির্ণয় না হলে চিকিৎসা সম্ভব হয় না। স্বাধীনতার ৪২ বছরে বাংলাদেশ স্বাস্থ্যক্ষেত্রে অনেক উন্নতি করেছে এবং এখানে উন্নতি করার অনেক সুযোগও রয়েছে।
সম্মেলনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামরুল হাসান খান, বাংলাদেশ একাডেমিক অব প্যাথলজির এ জে নাহার রহমান, পাকিস্তানের আগা খান বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ, করাচির অধ্যাপক শহীদ পারভেজ, সার্ক একাডেমি অব সাইটো এবং হিস্টোপ্যাথলজির প্রধান পৃষ্ঠপোষক ও ভারতের ক্যানসার বিশেষজ্ঞ অমিতাভ মণ্ডল, চমেকের প্যাথলজি বিভাগের প্রধান জিললুর রহমান।
সার্কভুক্ত সাতটি দেশের সাইটো ও হিস্টোপ্যাথলজিস্টরা এ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে পাঁচটি একাডেমিক সেশনে ১৩ জন গবেষক তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন।
আজ শুক্রবার চারটি একাডেমিক সেশনে মোট ২০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। আজ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক শাহ মনির হোসেন। এ ছাড়া কাল শনিবার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বিষয়ে কর্মশালা হবে। এটি পরিচালনা করবেন জাপানের কোবে ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক টমো ইতো।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: বিত্তশালী মা-বাবার চাপে শিশুর মানসিক সমস্যা
Previous Health News: জলবায়ু নিয়ে আন্তর্জাতিক সমেঞ্চলন শুরু

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')