home top banner

News

শিশু-কিশোরদের কিডনি সুরক্ষায় এ্যাপোলো
12 November,13
Tagged In:  apolllo hospital  kidney disease   Posted By:   Healthprior21
  Viewed#:   66

পরিণত বয়সের কিডনি রোগীদের মতো, শিশু-কিশোরদের কিডনি রোগের উপসর্গ বা লক্ষনগুলো সাধারণত দৃশ্যমান হয় না বিধায়, বেশির ভাগ ক্ষেত্রে শিশুদের কিডনি জনিত রোগগুলো অনেক দেরিতে সনাক্ত হয়। শিশুদের কিডনি ও ইউরোলজিক্যাল সমস্যা নির্ণয় ও চিকিৎসার জন্য এ্যাপোলো হসপিটালস ঢাকার উদ্যোগে ৯ই জুলাই হতে বাংলাদেশে প্রথমবারের মত একটি নিবেদিত ওয়ান স্টপ ক্লিনিক চালু করা হয়েছে।
পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট ডাক্তার সাবিনা সুলতানা ও পেডিয়াট্রিক ইউরোলজিস্ট প্রফেসর ডাঃ শহীদ করিমের সুদক্ষ তত্ত্বাবধানে হাসপাতালের লেভেল ৫ এর পেডিয়াট্রিক বহির্বিভাগে স্থাপিত এ্যাপোলো পেডিয়াট্রিক কিডনি ও ইউরোলজি ক্লিনিক এ সকল শিশু-কিশোর রোগীদের সেবায় খোলা থাকবে। এই ক্লিনিকে শিশুদের কিডনি জনিত সমস্যা যেমন প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হওয়া, অনিয়ন্ত্রিত প্রস্রাবের কারণে বিছানা ভিজে যাওয়া, মূত্রনালীর সংক্রমণ, শিশুদের উচ্চ রক্তচাপ, শিশু বয়সেই ডায়াবেটিস থাকা বা অতিমাত্রায় মুটিয়ে যাওয়া, নেফ্রোটিক সিন্ড্রোম, বংশগত কিডনি রোগ, অন্ডকোষের প্রদাহ, সার্জিক্যাল বিভিন্ন সমস্যা যেমন টিউমার, হাইড্রোসিল বা একশিরা, হাইপোস্পেডিয়াস এবং কিডনি ও মূত্রতন্ত্রের বিভিন্ন জন্মগত অস্বাভাবিকতা প্রভৃতি সমস্যাজনিত রোগের চিকিৎসা দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এ্যাপোলো হসপিটালস ঢাকার স্ট্যাট্রেজি এক্সিকিউশন ডিরেক্টর রঞ্জন ডি সিলভা বলেন, চিকিৎসা সেবায় নতুন দ্বার উন্মোচনে এ্যাপোলো হসপিটালস ঢাকা প্রতিশ্রুতি বদ্ধ এবং এ্যাপোলো পেডিয়াট্রিক কিডনি ও ইউরোলজি ক্লিনিকের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শিশুদের কিডনি এবং মূত্রতন্ত্রের বিভিন্ন সমস্যার বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করে সেবা দানের প্রচেষ্টায় সক্রিয় অংশগ্রহনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ্যাপোলো হসপিটালস ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডাঃ শাগুফা আনোয়ার কিডনি রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এধরণের ক্লিনিক স্থাপনের জন্য চিলড্রেন সেন্টারের কনসালটেন্টদের অভিনন্দিত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এ্যাপোলো পেডিয়াট্রিক কিডনী এন্ড ইউরোলজিক্যাল ক্লিনিক এদেশের শিশু-কিশোরদের কিডনি রোগের ভয়াবহতা রোধে চিকিৎসা সেবাকে নতুন দিগন্তে নিয়ে যাবে।
শিশু-কিশোরদের তীব্র কিংবা দীর্ঘস্থায়ী মেডিকেল ও সার্জিক্যাল কিডনি এবং মূত্রতন্ত্রের যে কোন সমস্যার নিয়মিত ও ফলো-আপ চিকিৎসা সেবা এ্যাপোলো পেডিয়াট্রিক কিডনি এন্ড ইউরোলজি ক্লিনিকে পাওয়া যাবে।

সূত্র - banglanews24.com

Please Login to comment and favorite this News
Next Health News: কোল্ডড্রিঙ্ক বাড়িয়ে দেয় কিডনি বিকল হওয়ার আশঙ্কা
Previous Health News: অস্থিমজ্জা প্রতিস্থাপনে হোঁচট

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')