home top banner

News

ঈর্ষা ও আগ্রাসী আচরণের নেপথ্যে
03 November,13
Tagged In:  science news   Posted By:   Healthprior21
  Viewed#:   32

কারও প্রতি ঈর্ষা, অবজ্ঞা বা তার নামে গুজব ছড়ানোর মতো পরোক্ষ আগ্রাসী প্রবণতা মানুষের মধ্যে বিরল নয়। কানাডার গবেষক ট্র্যাসি ভ্যাইলানকোর্ট বলছেন, এ ধরনের নেতিবাচক প্রবণতাগুলো নারীদের সামাজিক আচরণের অন্তর্ভুক্ত। তারা নিজেদের মধ্যে ভয়ানক প্রতিযোগিতায় লিপ্ত হলে এ রকম আগ্রাসী হয়ে উঠতে পারে।
ফিলোসফিক্যাল ট্রানজ্যাকশন অব দ্য রয়েল সোসাইটি বি প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, সম্পর্কের ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়েই পরোক্ষ আগ্রাসী মনোভাব ধারণ করতে পারে। কিন্তু নারীদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতায় অসাধু কৌশল অবলম্বনের প্রবণতা কোনো কোনো ক্ষেত্রে বেশি দেখা যায়। আর তারা পুরুষের অগোচরেই নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হতে পারে।  
অটোয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ভ্যাইলানকোর্ট বলেন, নারীদের হিংসাত্মক মনোভাব অধিকাংশ ক্ষেত্রে অপ্রকাশিত থাকে এবং তারা প্রতিদ্বন্দ্বীকে নাজেহাল করতে সমর্থ হয়। এ ধরনের পরোক্ষ আগ্রাসনের কারণ বিবর্তনের ইতিহাসেই লুকিয়ে রয়েছে।
কিন্তু এ রকম আচরণের জন্য কেবল নারীর ওপর দায় চাপানো কি ঠিক? যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান ক্যাম্পবেল বলেন, কোনো ধরনের শারীরিক ক্ষতি না করেই প্রতিদ্বন্দ্বীকে পর্যুদস্ত করার কৌশলটি নারীরা কাজে লাগায়। কারণ, সন্তান ধারণ ও লালনে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতার কারণেই তারা শারীরিক আক্রমণ বর্জন করে পরস্পরের বিরুদ্ধে কেবল মনস্তাত্ত্বিক আক্রমণের কৌশল বেছে নেয়। লাইভসায়েন্স।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: The next big health marvel: Mulberry tames cancer, inflammation, Alzheimer's and more
Previous Health News: শীতবস্ত্রের বিকল্প ব্রেসলেট!

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')