home top banner

News

শীতবস্ত্রের বিকল্প ব্রেসলেট!
03 November,13
Tagged In:  science news   Posted By:   Healthprior21
  Viewed#:   70

আসছে শীত। আলমারিতে তালাবদ্ধ গরম কাপড় বের করার পাশাপাশি প্রয়োজনীয় শীতের কাপড়চোপড় কিনতে হবে। শীতের প্রকোপ থেকে বাঁচতে শরীরকে উষ্ণ রাখার জন্য সেই প্রাচীনকাল থেকেই মানুষ এসব গরম কাপড়ের ওপর নির্ভর করে আসছে। কিন্তু একদল মার্কিন গবেষক দাবি করছেন, হাতের কবজিতে পরিধানের উপযোগী একটি বিশেষ তাপ-বৈদ্যুতিক যন্ত্র (ব্রেসলেট) ব্যবহার করলে আর কোনো শীতবস্ত্রের প্রয়োজন পড়বে না। শরীরের তাপমাত্রা হ্রাস-বৃদ্ধিতে ওই ব্রেসলেটই যথেষ্ট।
শরীরে সহনীয় তাপমাত্রা বজায় রাখতে ভারী কাপড় ব্যবহারের ঝক্কির কথা বাদ দিলেও রয়েছে বাড়তি ব্যয়ের বোঝা। তা ছাড়া ভবনের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী বিভিন্ন যন্ত্রপাতির জন্য বর্তমান বিশ্বে খরচ হচ্ছে বিপুল পরিমাণ অর্থ ও বিদ্যুৎশক্তি। এক হিসাবে দেখা যাচ্ছে, যুক্তরাজ্যে প্রতিটি বাড়ির তাপমাত্রা বৃদ্ধিতে গড়ে খরচ পড়ে ৬১০ ব্রিটিশ পাউন্ড। আর যুক্তরাষ্ট্রে উৎপাদিত মোট বিদ্যুতের ১৬ দশমিক ৫ শতাংশ বাসাবাড়ি, অফিসসহ বিভিন্ন ভবনের শীতলীকরণ যন্ত্রের পেছনে ব্যয় করতে হয়। 
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক তাপমাত্রা নিয়ন্ত্রণে মানুষের এসব সমস্যার কথা চিন্তা করেই তৈরি করেছেন বিশেষ একটি ব্রেসলেট। এটি এমন এক তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা, যা মানুষের শরীরে পরিহিত অবস্থায় থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে। গবেষকেরা বিদ্যুৎ-নিয়ন্ত্রিত ওই ব্রেসলেটের নাম দিয়েছেন রিস্টিফাই। এটি মানবদেহের তাপমাত্রা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তাপ তরঙ্গ হাতের মধ্য দিয়ে শরীরের অভ্যন্তরে পাঠায় এবং শরীরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখে। এমআইটিতে গত মাসে অনুষ্ঠিত বার্ষিক একটি প্রতিযোগিতায় এই ব্রেসলেট প্রথম স্থান অর্জন করেছে।

রিস্টিভাইয়ের গঠন সম্পর্কে গবেষকেরা বলেন, এতে ব্যবহার করা হয়েছে বিশেষভাবে তৈরি তামার যৌগের তাপ পরিবাহক (হিটসিংক), যা ত্বকের মধ্য দিয়ে তাপ তরঙ্গ আকারে প্রবাহিত হয়। যন্ত্রটিতে আরও ব্যবহার করা হয়েছে একটি লিথিয়াম পলিমার তড়িৎকোষ বা ব্যাটারি, যা টানা আট ঘণ্টা মানবদেহে তাপ সরবরাহ করতে পারে।

রিস্টিফাই প্রকল্পের সঙ্গে যুক্ত গবেষক স্যাম শেমস বলেন, তাঁদের তৈরি ব্রেসলেটটি হাতের কবজিতে পরলে সেটি শরীরের তাপমাত্রার পরিবর্তন নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। তাই এটি ব্যবহারের মাধ্যমে মানুষ তাপমাত্রা নিয়ন্ত্রণে যে বিপুল পরিমাণ অর্থ ও বিদ্যুৎ খরচ করে, তা থেকে রেহাই পাবে।

বাণিজ্যিক ভিত্তিতে রিস্টিফাই উৎপাদনের জন্য বর্তমানে কাজ করছেন গবেষকেরা। এটি শিগগিরই বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। ইনডিপেনডেন্ট।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: ঈর্ষা ও আগ্রাসী আচরণের নেপথ্যে
Previous Health News: রংপুরে বিনা মূল্যে ‘ভিভিএফ’রোগের অস্ত্রোপচার

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')