home top banner

News

পলিসি মনিটরে ভিশন বাস্তবায়ন সম্ভব
30 October,13
Tagged In:  health news   Posted By:   Healthprior21
  Viewed#:   48

 আমরা যদি কাজের ধারা অব্যাহত রাখতে পারি এবং পলিসিগুলো ঠিকমতো মনিটর করতে পারি তাহলে আমাদের ভিশন টোয়েন্টি টোয়েন্টিওয়ান বাস্তবায়ন করা সম্ভব হবে। সরকার এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং আন্তরিক। আমরা এরইমধ্যে মাতৃমৃত্যু, বাল্যবিবাহ অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করছি কাঙ্ক্ষিত সাফল্য আমরা অর্জন করতে সক্ষম হবো।বুধবার হোটেল রূপসী বাংলায় আয়োজিত স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাত উন্নয়ন কর্মসূচির (এইচপিএনএসডিপি) ২০১২-২০১৩ অর্থ বছরের কার্যক্রমের ওপর সম্পাদিত অ্যানুয়েল প্রোগ্রাম রিভিউর পলিসি ডায়লগ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক এসব কথা বলেন।তিনি আরও বলেন, মাতৃমৃত্যু এবং বাল্যবিবাহ রোধে নেওয়া ব্যবস্থাগুলোর কার্যকর পদক্ষেপেই আমরা আমাদের অবস্থানে পৌঁছাতে পারবো। সরকার কমিনিউনিটি ক্লিনিকের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে।অপরদিকে, স্বাস্থ্য ও পরিবার জনকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন বলেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। মাতৃমৃত্যু, বাল্যবিবাহসহ অন্যান্য সমস্যাগুলোতে সমাধান খুঁজে বের করে সেগুলো সমাধানের চেষ্টা করতে হবে এবং সেগুলো নিয়ে ভাবতে হবে।পলিসি ডায়লগের এই অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাত উন্নয়ন কর্মসূচি সরকারের খাত ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে বড় কর্মসূচি। এইচপিএনএসডিপি শীর্ষক এই কর্সূচিটি মোট ৫৬, ৯৯৬,৫৪ টাকা ব্যয়ে ২০১১ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন মেয়াদে বাস্তবায়নের জন্য একনেকে অনুমোদিত হয়েছে।কর্মসূচিটি বাস্তবায়নে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৪,৮১৬,৮৮ টাকা যা বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নের অর্ন্তভুক্ত। এ কর্মসূচিতে অর্থায়নকারী উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে করা ঋণচুক্তি ও অনুদান সহায়তার জন্য সম্পাদিত সমঝোতা ও একনেক এর সিদ্ধান্ত অনুযায়ী প্রতি অর্থ বছর শেষে কর্মসূচিটির মূল্যায়ন পর্যালোচনা করার বাধ্যবাধকতা রয়েছে। মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন, রোগ নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনসহ সামগ্রিকভাবে এ কর্মসূচিতে সাফল্য এসেছে বলে জানান অনুষ্ঠানের বক্তারা।অনুষ্ঠানে কানাডার হাই কমিশনার হেদার ক্রুডেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা মাহমুদ হাসানসহ বিশ্বব্যাংক, ইউকে এইড, ইউএস এইড, এইউএস এইড, জাইকা, বিশ্বস্বাস্থ্য সংস্থা, ইউএনএফপিএ, ইউনিসেফসহ বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this News
Next Health News: বায়ু দূষণের কারণে বাড়ছে ফুসফুসের ক্যানসার
Previous Health News: সাপের ভয় কেন

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')