home top banner

খবর

গুয়াংজু মডার্ন ক্যান্সার হাসপাতাল যেন মৃত্যুপুরী!
২২ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   27

 চীনের গুয়াংজু মডার্ন ক্যান্সার হাসপাতাল যেন মৃত্যুপুরী। হাসপাতালটির সাব-অফিসের মাধ্যমে একের পর এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য চীনে নেওয়া হচ্ছে। কিন্তু সুস্থ হওয়ার পরিবর্তে তারা ফিরছেন লাশ হয়ে। 

গুলশান ১ নম্বর গোলচত্বরের পাশে নাভানা টাওয়ারের নবম তলায় ক্যান্সার হাসপাতালের সাব-অফিস। গুয়াংজু মডার্ন ক্যান্সার হাসপাতালে পাঁচ লাখ টাকায় সম্পূর্ণ নিরাময় সম্ভব বলে প্রাথমিকভাবে বলা হয়। তবে ভর্তি হওয়ার পর ৪০ লাখ ছাড়িয়ে গেলেও নিরাময় হয় না।

প্রতারণার শিকার হয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন অনেক ভুক্তভোগী। এছাড়া সাব হাসপাতালটিতে প্রতিদিন চলে থেরাপি নামের প্রতারণা।

বাংলানউজের অনুসন্ধানে গুয়াংজু মডার্ন ক্যান্সার হাসপাতালের সীমাহীন প্রতারণার কথা বেরিয়ে এসেছে। 

বিজ্ঞাপন দেখে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে গুলশানের নাভানা টাওয়ারের ৯ তলায় বাবার ক্যান্সারের চিকিৎসার জন্য এসেছিলেন সুলতান মাহমুদ সোহাগ। ২০১২ সালের মে মাসে এ সাব হাসপাতালে এলে তাকে মাত্র পাঁচ লাখ টাকায় সম্পূর্ণ চিকিৎসা দেওয়ার কথা বলা হয়। কিন্তু খরচ হয়ে যায় ৩০ লাখ টাকার ও বেশি। কিন্তু তারপরও সোহাগের বাবাকে চীনের গুয়াংজু হাসপাতাল থেকে ফিরতে হয় লাশ হয়ে।

এই সম্পর্কে সোহাগ বাংলানিউজকে বলেন, ‘আমাদের প্রথমে পাঁচ লাখ টাকার কথা বলে পরে ৩০ লাখ টাকা নেওয়া হয়। কিন্তু তারপরও বাবাকে বাঁচাতে পারি নি। পেয়েছি মরদেহ। এটা আমার কাছে হাসপাতাল মনে হয়নি। মনে হয়েছে এটা একটা টাকা ও মানুষ খাওয়ার ফাঁদ। এমনকি বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্যও তারা আমাদের কোনো ছাড় দেয়নি।’

শুধু সোহাগ নয় সোহাগের মতো আশরাফুল আলম বাপ্পিও সব কিছু শেষ করে মৃত্যুর প্রহর গুনছেন।

ফেব্রুয়ারি মাসে কোলন ক্যান্সার ধরা পড়ে বাপ্পির। চিকিৎসা নিতে সাব হাসপাতালের দ্বারস্থ হন। সাব-হাসপাতালের মাধ্যমে  চীনে যান তিনি। প্রথম পর্যায়ে ৭ লাখের বিপরীতে ১৫ লাখ টাকা চিকিৎসাবাবদ খরচ হয়। দ্বিতীয় ধাপে ২৭ লাখ টাকা খরচ হয়। চিকিৎসাসহ সব মিলেয়ে ৪৫ লাখ টাকা খরচ হয় বাপ্পির। এক পর্যায়ে বুঝতে পারেন প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি।

বাপ্পির চিকিৎসার সমস্ত বিষয় দেখভাল করেন ভগ্নিপতি মিজানুর রহমান। মিজানুর বাংলানিউজকে বলেন, ‘কোলন ক্যান্সারের ধরা পড়ার পরপরই বাপ্পিকে এখানে নিয়ে আসা হয়। এখান থেকে ৭ লাখ টাকায় চিকিৎসা সম্ভব বলা হলেও ৪৫ লাখ টাকা খরচ করেও বাপ্পি এখন মুত্যুর পথযাত্রী।’ এসময় হাসপাতালটির নামে মামলা করার সিদ্ধান্তের কথাও জানান মিজানুর। 

তিনি আরও জানান, যখন ক্যান্সার ধরা পড়ে তখন এর মার্কিং ছিল ৭ দশমিক ৫। হাসপাতাল ছাড়ার সময় এর মাত্রা বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৫। 

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, চায়নিজ নারী ‘জেন’ এ প্রতারক চক্রের প্রধান। একেক সময় তিনি একেক ফোন নম্বর ব্যবহার করেন। এত সব অপকর্মের সঙ্গে জড়িত হাসপাতালটি সম্পর্কে কিছুই জানে না স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

গুলশান ১ নম্বরে নাভানা টাওয়ারে ৯ তলায় অবস্থিত এ সাব হাসপাতালটি সবার চোখে ফাঁকি দিয়ে তিন বছর অতিবাহিত করেছে। শত শত ভুক্তভোগীর কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা।

সাব হাসপাতালটির প্রতারক চক্রের প্রধান হোতা ও ব্যবস্থাপনা পরিচালক জেন রোগীকে মিথ্যা কথা বলে প্রলোভন দেখান। স্বল্প সময়ে, অল্প টাকা খরচের আশ্বাস দিয়ে রোগী ভর্তি করানোর পর আসল চেহারা উন্মোচন করেন তিনি। 
  
জেন বাংলানিউজকে বলেন, ‘মুক্তার আহমেদের (সুলতান মাহমুদ সোহাগের বাবা) অবস্থা খারাপ ছিল। যে কারণে তাকে আমরা বাঁচাতে পারিনি।’

তবে মুক্তার আহমেদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার কথা অস্বীকার করেন তিনি। এছাড়া আশরাফুল আলম বাপ্পির বিষয়ে মুখ খোলেননি জেন।

 

সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this News
Next Health News: বসুন্ধরার সাহায্য: আবার স্বপ্ন দেখছে শিশুরা
Previous Health News: হাসপাতালে মনোজ কুমার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')