home top banner

খবর

ঘুমুতে কেমন বালিশ চাই
০৭ ফেব্রুয়ারী, ১৪
Tagged In:  sleeping tips   Posted By:   Healthprior21
  Viewed#:   32

শোয়ার সময় বেশিরভাগ মানুষেরই অত্যন্ত প্রিয় বস্তুটি হচ্ছে বালিশ। তবে শোয়ার জন্য কেমন বালিশ হওয়া উচিত, এ সম্পর্কে যথেষ্ট বিতর্ক আছে। কেনই বা বালিশ নেয়া উচিত, এ নিয়েও তর্ক কম হয় না।

তবে বালিশ নিয়ে মানুষের সুখ সোহাগ, স্বপ্নের অন্ত নেই। যদিও পৌরাণিক যুগে মুনি-ঋষিরা ঘুমানোর সময় নিজেদের বাহুকেই ‘উপাদান’ বা বালিশ হিসেবে ব্যবহার করতেন।

মানুষের মাথা থেকেই বেরিয়েছে নিজেদের এই সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ বালিশ ব্যবহারের ধারণাটি। চিকিৎসাবিজ্ঞানেও বালিশকে ঘুমাবার ও বিশ্রামের সময় প্রয়োজনীয় উপকরণ হিসেবে বর্ণণা করা হয়েছে। তাই বালিশের ব্যবহার বিজ্ঞানসম্মতভাবেই করা উচিত।

বালিশ এমনভাবে তৈরি করা উচিত যা খুব উঁচু হবে না। এর নরম বা শক্তভাব, ঘাড় ও দেহের কোনো অংশে যাতে সমস্যা সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখা উচিত। বর্তমানে সময়ের সঙ্গে ও আধুনিকতার স্পর্শে বালিশের ধরণধারণ, বিশেষ করে এর গঠন ও প্রকৃতিতে পরিবর্তন আনা হয়েছে।

পূর্বে তুলা দিয়েই বালিশ হতো। তাও আবার শিমুল তুলা। সাধারণত বালিশ কোমল হওয়াই বাঞ্ছনীয়। তাই বলে খুব নরম বা খুব শক্ত কোনোটাই ঠিক নয়। এখন শিমুল তুলা ছাড়াও ব্যবহৃত হচ্ছে সিন্থেটিক ফাইবার।

বালিশের গঠনগত দিকটি কেমন তাও মাথায় রাখতে হবে। যাদের ঘাড়ের সমস্যা অর্থ্যাৎ স্পন্ডালোসিস আছে তাদের উঁচু বালিশ অথবা একদম বালিশ ব্যবহার না করলে ফিক ব্যথা হতে পারে। এটা ঘটে ঘাড়ের সার্ভাইকাল স্পাইনের কার্ভেচারের তারতম্যের কারণে।

বালিশ আমরা ব্যবহার করি আরামের জন্যই। মানুষের সহজাত প্রবৃদ্ধি শোয়ার সময় মাথাটা একটু উচুতে রাখা। পাশ ফিরে শোয়ার সময়ও বালিশের ভূমিকা বোঝা যায়।

মানুষের শিরদাঁড়া গঠনগতভাবেই তিনটি ভাগে ভাগ করা হয়- সার্ভাইকাল, থোরাসিক ও লাম্বার। শিরদাঁড়ার কতগুলো কার্ভেচার বা বাঁক আছে। ঘাড়ের গঠন প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, এটি আটটি কশেরুকা নিয়ে গঠিত হয়েছে এবং এই হাড়গুলোর বিন্যাস সামনের দিকে ঝুঁকে থাকে। তাই সার্ভাইকাল লর্জেসিস স্বাভাবিক রাখার জন্য বালিশের আকৃতি প্রকৃতিগতভাবে বেশি নরম, শক্ত, উচু বা পাতলা কোনোটাই কাম্য নয়।

বালিশের উচ্চতা বেশি হলে তা শরীরসংস্থান বা অ্যানাটমিতে বিঘ্ন ঘটে। এতে ঘাড়েও ব্যাথার সৃষ্টি হয়। হোটেল বা ট্রেনে মানুষ যে বালিশ ব্যবহার করেন, তাতেও ঘাড়ে ব্যথা হতে পারে। পরবর্তীকালে বিভিন্ন উপসর্গও দেখা দিতে পারে। যে বালিশে আরাম অনুভব হয়, শুধু সেই বালিশই ব্যবহার করা উচিত।

আর যে কথাটি অবশ্যই মনে রাখতে হবে তা হলো, আমরা মাথার জন্য বালিশ নিই না, বালিশ নিই ঘাড়ের সুবিধার জন্য। শরীরের ব্যস্ততম পেশি ঘাড়ের পেশি। এই পেশিটির কাজ মাথাকে সোজা রাখা এবং ঘাড়ের হাঁড়কে সোজা থাকতে সাহায্য করা। এই ঘাড়ের পেশিকে উপযুক্তভাবে বিশ্রাম দেয়াই বালিশ ব্যবহারের লক্ষ্য। সূত্র: ওয়েবসাইট

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: চিকিৎসা খরচ কমাবে মোবাইল অ্যাপস
Previous Health News: ভুল চিকিৎসার শিকার শিশুরা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')