home top banner

খবর

নতুন মাইলফলক: বায়োনিক হাতে ‘স্পর্শ ও চাপের অনুভূতি’
০৭ ফেব্রুয়ারী, ১৪
Tagged In:  bionic hands  bionic organs   Posted By:   Healthprior21
  Viewed#:   26

সার্জারির মাধ্যমে ডেনমার্কের নাগরিক ৩৬ বছর বয়সী ডেনিস আবোর একটি হাত আগেই কেটে বাদ দিতে বাধ্য হয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আতশবাজি পোড়ানোর সময় পেশায় প্রোপার্টি ডেভলপার দুর্ঘটনায় বাম হাতটি হারিয়েছিলেন প্রায় এক দশক আগে। পূর্বের হাতটির স্থানে এবার লাগানো হয়েছে বায়োনিক হাত। কৃত্রিম এ হাতটিকে তিনি ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন। সূক্ষ্ম সার্জারির মাধ্যমে ইতালির একটি হাসপাতালের চিকিৎসকরা ডেনিসের ওপরের বাহুর সঙ্গে বায়োনিক হাতটি জোড়া লাগিয়েছেন। তার ওপরের বাহুর স্নায়ুসমূহের সঙ্গে সংযোজিত করা হয়েছে কৃত্রিম হাতটি। ল্যাবরেটরিতে নতুন জোড়া লাগানো বায়োনিক হাতটি পরীক্ষা করে দেখা হয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে, যান্ত্রিক এ হাতটি দিয়ে ডেনিস যে কোন বস্তুর আকার, গঠন এবং সেটি কতোটা দৃঢ় তা প্রায় নির্ভুলভাবে বলে দিতে পারছেন। এমনকি চোখ বাঁধা অবস্থাতেও স্পর্শ করে বা চাপ দিয়ে কোন বস্তু উপলব্ধি করতে কোন অসুবিধাই হচ্ছে না ডেনিসের। সায়েন্স ট্র্যান্সলেশনাল মেডিসিন জার্নালে পূর্ণ গবেষণাপত্রটি ছাপা হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল গবেষণা প্রকল্পটি পরিচালিত করে। ওই দলে ইতালি, সুইজারল্যান্ড ও জার্মানির রোবট বিশেষজ্ঞরাও ছিলেন। প্রোসথেটিক কোন ডিভাইসের মাধ্যমে স্পর্শ করার পররই অনুভব করতে পারার এ ঘটনা চিকিৎসাবিজ্ঞানে প্রথম। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে হাত উদ্ভাবনই শুধু নয়, মস্তিষ্কে স্পর্শের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতি পাঠানোর জন্য যে ইলেক্ট্রনিক সামগ্রী ও সফটওয়্যার ব্যবহৃত হয়েছে, তা নতুন এক মাইলফলক সূচিত করেছে। অধ্যাপক সিলভেস্ত্রো মিসেরা ও তার দলের সফল এ গবেষণা নতুন পথের দিক-নির্দেশনা দিচ্ছে। তারা কৃত্রিম হাতের সঙ্গে বেশ কয়েকটি সেন্সর সংযোজন করেন। এ সেন্সরগুলো স্পর্শের নানা তথ্য মুহূর্তের মধ্যে মস্তিষ্কে প্রেরণ করে। ইতালির রাজধানী রোমে পরিচালিত এ সার্জারিতে ডেনিসের বাম হাতের ওপরের বাহুর স্নায়ুসমূহের মধ্যে ৪টি ইলেক্ট্রোড স্থাপন করা হয়। ইলেক্ট্রোডগুলোকে বায়োনিক হাতটির আঙুলে স্থাপিত বেশ কয়েকটি সেন্সরের সঙ্গে যুক্ত করা হয়। ফলে, স্পর্শ ও চাপের যে কোন অনুভূতি সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায়। সার্জারির প্রথম পর্যায়ে এক মাস ল্যাবরেটরিতে বিভিন্ন টেস্ট করাতে হয়েছিল ডেনিসকে। ইলেক্ট্রোডগুলো ঠিকভাবে কাজ করছে কিনা এবং এগুলো বায়োনিক হাতের সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়। ডেনিস বলছিলেন, সবচেয়ে বড় যে পরিবর্তনটি আমি লক্ষ করলাম সেটি ছিল কোন বস্তু ধরে এবং না দেখেই আমি সেটি অনুভব করতে পারছিলাম। অন্ধকারেও হাত ব্যবহার করতে পারছিলাম আমি। অবিশ্বাস্যভাবেই বস্তুগুলো শক্ত বা নরম, চারকোণা নাকি গোলাকার তা অনুভব করতে পারছিলাম। কৃত্রিম হাত নিয়ে নতুন এ গবেষণা আশার আলো সঞ্চার করছে। তবে, বায়োনিক হাত নিয়ে আরও অনেক গবেষণা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। পরবর্তীতে আরও সহজ প্রক্রিয়ায় ও কম খরচে কিভাবে বায়োনিক হাত তৈরি করা যায়, তা নিয়ে চলবে গবেষণা।

সূত্র - দৈনিক মানবজমিন

Please Login to comment and favorite this News
Next Health News: ভুল চিকিৎসার শিকার শিশুরা
Previous Health News: সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে দুদকের অর্থ পাচার মামলা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')