home top banner

খবর

পরিবারে যখন অকালমৃত্যু
২৬ জানুয়ারী, ১৪
Tagged In:  bbc health news  early death in family   Posted By:   Healthprior21
  Viewed#:   22

যেসব পরিবারের সদস্যদের অকালমৃত্যুর ইতিহাস রয়েছে, সেসব পরিবারের জীবিত সদস্যদের আরও ভালো করে স্বাস্থ্য পরীক্ষা করার উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।

সম্প্রতি ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন এ বিষয়ে সে দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। ৪০ বছর বা এর নিচে দুর্ঘটনা ব্যতীত অন্য কারণে স্বজনদের আকস্মিক মৃত্যুর ইতিহাস থেকে থাকলে, সেই পরিবারে অন্যদের হূদেরাগের ঝুঁকি অনেক বেশি বলে দাবি করছে তারা। তারা বলছে, প্রিয়জনের মৃত্যু হতে পারে আপনার নিজেকে নিয়ে ভাবার প্রথম ধাপ। রক্তে শর্করা বা চর্বির আধিক্য, নাড়িস্পন্দনে জটিলতা বা হূৎপিণ্ডের কোনো বংশগত বা জিনগত খুঁত ইত্যাদি লুকিয়ে থাকতে পারে এসব পরিবারের সদস্যদের মাঝে। হয়তো রক্তের কিছু সাধারণ পরীক্ষা বা একটি সাধারণ ইসিজি আপনার ভবিষ্যৎ জটিল হূদেরাগ, হার্ট অ্যাটাক বা অকালমৃত্যুর ঝুঁকি নির্ণয় করতে সক্ষম হবে ও তা প্রতিরোধে ব্যবস্থা নিতে উদ্বুদ্ধ করবে।

পশ্চিমা বিশ্বে এমনিতেই সাধারণ রোগ স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষার নিয়ম চালু রয়েছে। তবে পারিবারিক ইতিহাস থাকলে হূদেরাগ নির্ণয়ের জন্য আরও নিয়মিত ও কম বয়সে স্ক্রিনিং ব্যবস্থা থাকা উচিত বলে মন্তব্য চিকিৎসকদের।

বিবিসি হেলথ।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: দুই চিকিৎসক, এক স্বাস্থ্য সহকারী বরখাস্ত
Previous Health News: স্বাস্থ্য খাতে ‘অথর্ব’ লোক চাই না: নাসিম

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')