home top banner

News

হাম-রুবেলা টিকা দেওয়ার কার্যক্রম শুরু
26 January,14
Tagged In:  measles and rubella vaccine  measles vaccine   Posted By:   Healthprior21
  Viewed#:   22

সারা দেশের শিশুদের হাম ও রুবেলার টিকা দেওয়ার কার্যক্রম গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। ১৩ ফেব্রুয়ারি এ কর্মসূচি শেষ হবে। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়া হয়। 

আজ রোববার সকাল নয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। হাম-রুবেলা ছাড়া এ ক্যাম্পেইনের আওতায় পোলিও টিকাও যুক্ত রয়েছে। শূন্য থেকে পাঁচ বছরের সব শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। 

হাম-রুবেলা ও পোলিও ঠেকাতে মোট সাত কোটি ৪০ লাখ শিশুকে এ প্রচারাভিযানের আওতায় বিনা মূল্যে টিকা দেওয়া হবে। তবে ক্যাম্পেইনের প্রথম ধাপে গতকাল থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা, মক্তব এবং অন্যান্য অনানুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। যাদের সংখ্যা প্রায় তিন কোটি ৪৫ লাখ। 

পরে (১ থেকে ১৩ ফেব্রুয়ারি) দেশের সব নিয়মিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে কমিউনিটিতে ওই টিকা দেওয়া হবে। বিশ্বের বৃহত্তম এ ক্যাম্পেইনে প্রায় ৬৭ হাজার প্রশিক্ষিত টিকাদান কর্মী কাজ করছেন। তাঁদের সহযোগিতার জন্য প্রতিটি টিকাদানকারী দলে তিনজন করে মোট দুই লাখ ৪১ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর আবু জাফর মো. মুসা গতকাল শনিবার বলেন, কর্মসূচির প্রথম দিনে সারা দেশের স্কুলপর্যায়ে কাজ শুরু হয়েছে ভালোভাবেই। এ কার্যক্রম থেকে কোনো স্কুলই বাদ যাবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কার্যক্রম সূত্র জানায়, এটা বিশ্বের সবচেয়ে বড় টিকাদান ক্যাম্পেইন। এতে এমআর টিকা পাবে পাঁচ কোটি ২০ লাখ ও পোলিও টিকা পাবে দুই কোটি ২০ লাখ শিশু। এ কর্মসূচিতে সরকারকে সহায়তা দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, লায়নস ইন্টারন্যাশনালসহ অনেক এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠন। 

একই সূত্র নিশ্চিত করেছে, নির্ধারিত বয়সের কোনো শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় বা অন্য কোনোভাবে হাম, এমআর বা পোলিও টিকা পেয়ে থাকলেও অথবা আগে কখনো টিকা না পেয়ে থাকলেও তাকে প্রাপ্যতা অনুযায়ী এক ডোজ করে টিকা দেওয়া যাবে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এসব টিকায় সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। তবু সতর্কতার জন্য অসুস্থ কোনো শিশু-কিশোরকে এ সময় ভ্যাকসিন দেওয়া হবে না। এ টিকা ইনজেকশন পদ্ধতিতে দেওয়ার ফলে শিশুদের সামান্য জ্বর, গায়ে ব্যথা বা বমির ভাব হতে পারে। তবে এমনিতেই তা সেরে যাবে। তবু টিকা দেওয়ার পর কোনো ধরনের সমস্যা হচ্ছে মনে হলে নির্দিষ্ট কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সব হাসপাতালের জরুরি বিভাগে বিশেষ স্কোয়াড তৈরি থাকবে। তবে পোলিও টিকায় কোনো পার্শ্বপতিক্রিয়া নেই।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: মেরি স্টোপসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
Previous Health News: শীতজনিত রোগে আক্রান্ত শিশুরা

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')