home top banner
Please Login or Register

খবর

ব্রিটিশ মেডিকেল জার্নালের তথ্য অপুষ্টি শিশুমৃত্যুর স্পষ্ট নির্ধারক নয়
১৮ জানুয়ারী, ১৪
Tagged In:  malnutrition  malnutrition and child death   Posted By:   Healthprior21
  Viewed#:   28

অপুষ্টি শিশুমৃত্যুর স্পষ্ট নির্ধারক (ডিটারমিন্যান্টস) নয়। একটি দেশের জিডিপি (মোট দেশজ উৎপাদন), পয়োনিষ্কাশনব্যবস্থা, নগরায়ণ, কিশোরী প্রজনন হার, স্বাস্থ্য খাতে বরাদ্দ, নির্যাতন, মায়ের শিক্ষা শিশুমৃত্যুর নির্ধারক হিসেবে কাজ করে।
প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নাল-এর গবেষণা প্রবন্ধে এ কথা বলা হয়েছে। ‘গ্লোবাল ডিটারমিন্যান্টস অব মর্টালিটি ইন আন্ডার ফাইভস: টেন ইয়ার ওয়ার্ল্ডওয়াইড লংজিটিউডিনাল স্টাডি’ শিরোনামের ওই প্রবন্ধ সম্প্রতি ছাপা হয়।
এই গবেষণা প্রবন্ধের বক্তব্যের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি ও খাদ্যনিরাপত্তা বিভাগের প্রধান ড. তাহমিদ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, এটা প্রতিষ্ঠিত সত্য যে বিশ্বে পাঁচ বছরের কম বয়সী ৪০ শতাংশ শিশু মারা যায় অপুষ্টির কারণে। ব্রিটিশ মেডিকেল জার্নাল-এর এই বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করবে।
প্রবন্ধটি তৈরি করেছেন ফ্রান্সের একদল গবেষক। তাঁরা জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের ২০০০ থেকে ২০০৯ সালের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন। তাঁরা দাবি করেছেন, বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যু কমাতে গবেষণার ফলাফল ভূমিকা রাখবে।
শিশুমৃত্যুর নির্ধারক: ব্রিটিশ মেডিকেল জার্নাল-এর ওই প্রবন্ধে বলা হয়েছে, শিশুমৃত্যুর ওপর জাতীয় আয়ের প্রভাব সবচেয়ে স্বীকৃত। গবেষকেরা বলেছেন, পাঁচ বছরের কম বয়সীদের মৃত্যুর ওপর জিডিপির তাৎক্ষণিক প্রভাব আছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে পুষ্টির উন্নতিতে, স্বাস্থ্যসেবার প্রাপ্যতায়, আবাসনসহ অন্যান্য খাতে আরও বেশি সম্পদ সরাসরি ব্যবহার করা যায়।
গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক দশকগুলোতে উন্নতি ঘটলেও স্বল্প আয়ের দেশগুলো বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়োব্যবস্থায় পিছিয়ে আছে। পানি সরবরাহ ও পয়োব্যবস্থার সঙ্গে সম্পর্কিত রোগবালাই এসব দেশে জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। গবেষকেরা বলেছেন, বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়োব্যবস্থার সঙ্গে শিশুমৃত্যুর সম্পর্ক চিরাচরিত।
গবেষকেরা বলেছেন, ১৫ থেকে ১৯ বছর বয়সীদের গর্ভধারণ শিশুমৃত্যুর নির্ধারক। স্বল্প আয়ের যেসব দেশে শিশুমৃত্যুর হার বেশি, সেখানে দেখা গেছে কিশোরী মায়েদের সন্তান মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে। পাশাপাশি দেখা গেছে, মায়ের শিক্ষা শিশুর অস্তিত্ব রক্ষায় বড় ভূমিকা রাখে। শিক্ষিত মায়েরা রোগ প্রতিরোধে সক্রিয় ও রোগের তীব্রতা সম্পর্কে সজাগ থাকেন এবং চিকিৎসা ও সেবার জন্য সচেষ্ট থাকেন।
গবেষকেরা বলছেন, আশ্চর্যজনক হলো অপুষ্টি শিশুমৃত্যুর স্পষ্ট নির্ধারক হিসেবে দৃশ্যমান হয়নি। এই ফলাফল থেকে কী বলা যেতে পারে? তবে অপুষ্টি শিশুর মৃত্যু ঘটায় না, এটাও নিশ্চয়ই বলা যাবে না। অপুষ্টি অন্যান্য বৈশ্বিক নির্ধারকের নিকটতম নির্ধারক।
এদিকে অপুষ্টির ব্যাপারে তাহমিদ আহমেদ বলেন, শিশুমৃত্যুর সঙ্গে অপুষ্টির সম্পর্ক দূরের বা পরোক্ষ নয়। গর্ভবর্তী মা অপুষ্টির শিকার হলে শিশুমৃত্যুর ঝুঁকি বেশি। একাধিক গবেষণায় দেখা গেছে, অপুষ্টির কারণে শিশু খর্বকায় বা কৃশকায় হলে তাদের মৃত্যুঝুঁকি বেশি। রক্তস্বল্পতা হচ্ছে অপুষ্টি। রক্তস্বল্পতায় শিশু মারা যায়। তাহমিদ আহমেদ বলেন, গবেষণায় পাওয়া এসব তথ্য বাংলাদেশসহ সারা পৃথিবীর জন্য সত্য। অপুষ্টি দূর হলে শিশুমৃত্যু কমে, এটি প্রতিষ্ঠিত সত্য।
সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: Comedians have ‘high levels of psychotic traits’
Previous Health News: নারীর পরকীয়ার নেপথ্যে

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')