home top banner

স্বাস্থ্য টিপ

ঘুমের পর প্রাণবন্ত ত্বক
২২ নভেম্বর, ১৩
Tagged In:  skin care  resilient skin  
  Viewed#:   374

resilient-skinসারাদিনের সকল ক্লান্তি থেকে রাতের একটি ভালো ঘুম আপনাকে উদ্দীপ্ত করে। কিন্তু অনেক সময় দেখা যায় একটি সতেজ ঘুমের পরেও সকাল বেলা আপনাকে প্রাণবন্ত লাগছে না। হয়তো ঘুম থেকে উঠে দেখছেন আপনার চুল, ত্বক, চোখ বিবর্ণ দেখাছে। কিন্তু আপনার হাতে সময় কম, এখনই হয়তো অফিসের জন্য ছুটতে হবে। এ সময় চটজলদি কিছু টিপস হতে পারে আপনার হাতিয়ার।

♦সকাল সকাল ত্বকে প্রাণবন্ত ভাব ফিরিয়ে আনতে মুখে ঠাণ্ডাপানির ঝাঁপটা দিতে পারেন। ঠাণ্ডা পানি আপনার ত্বকের রক্তের শিরাকে সঙ্কুচিত করবে। ফলে আপনার ত্বককে আরও মসৃণ দেখাবে। এছাড়া আপনি আপনার ত্বকের আদ্রতা ধরে রাখতে দুধ এবং বরফের টুকরোর মিশ্রণ মুখে লাগাতে পারেন।

♦সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনার চোখ দুটো ফোলা ফোলা লাগছে। মুখে পানির ঝাঁপটা দেওয়ার পরও ফোলা ভাব কমে না। এ সমস্যা থেকে মুক্তি পেতে রাতের শোয়ার আগে চোখের চারপাশে চোখের ক্রিম লাগাতে পারেন। এছাড়া আপনি ইচ্ছে করলে চোখে মাসকারা লাগাতে পারেন। এর ফলে আপনার চোখকে কিছুটা বড় দেখাবে আর ফোলা ভাবটাও তেমন বোঝা যাবে না।

♦সকালবেলা আপনার ত্বককে ফ্যাকাসে মনে হলে হালকা একটু ব্লাশার লাগিয়ে নিতে পারেন। ত্বকে উজ্জ্বলতা আনতে পিচ বা গোলাপি ব্লাসন লাগাতে পারেন। তবে ব্লাসন আপনার মুখমণ্ডলের ‘চিকবোন’ অংশে লাগাবেন এতে চেহারার ফোলা ভাবটা কম মনে হবে।

♦সকাল বেলা আপনার চুল রুক্ষ ও তেল তেলে ভাব হয়ে আছে। কিন্তু শ্যাম্পু করার মত হাতে সময় নেই। তখন চুলে একটু পাউডার ব্যবহার করে চুলের তেল তেল ভাব দূর করা যাবে। তবে পরে সম্ভব হলে শ্যাম্পু করে নিলে ভাল হয়।

সূত্র - poriborton.com

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: তিনি বৃদ্ধ হলেন...
Previous Health Tips: শীতের অসুখ

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')