home top banner

স্বাস্থ্য টিপ

ত্বকের বন্ধু ডাবের পানি
০১ অক্টোবর, ১৩
Tagged In:  skin care  
  Viewed#:   333

যেকোনোধরনের জুসের চেয়ে ডাবের পানি শরীরের জন্য ভালো। সব ঋতুতে তাই ডাবের পানিপান করা যায়। ডাবের শাঁসে আছে সামান্য প্রোটিন। এটি শরীরের জন্য ভালো।খাওয়ার আগে কিংবা পরে যেকোনো সময়ই ডাবের পানি পান করা যায়। কেবল পানীয়হিসাবেই নয়, ডাবের পানির মধ্যে বিজ্ঞানীরা ওষুধিগুণও খুঁজে পেয়েছেন।ডায়রিয়াতে এর পানি উপকার দেয়। এটি হার্টের পক্ষেও ভালো। শুধু তাই নয়ত্বকের যত্নেও ডাবের পানি সহায়ক ভূমিকা রাখে।

ডাবের পানি ত্বকেরশুষ্কতা দূর করে। এই পানিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সাইটোকিনিনস থাকে যাত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের কোমলতা ফিরিয়ে আনে।

ডাবেরপানির সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের বলিরেখাপ্রতিরোধে কাজে দেয়। জীবাণু সংক্রমণের কারণে ত্বকে কোনো সমস্যা হলেপ্রতিদিন দু-তিনবার ডাবের পানি দিয়ে ধুলে ত্বক ভালো থাকে। রোদে পোড়া ভাবদূর করতে ডাবের পানি খুব উপকারী।

ডাবের পানির সঙ্গে মুলতানি মাটিমিশিয়ে প্রতিদিন ত্বকে ব্যবহার করলে রোদে পোড়া দাগ দূর হয়, ত্বক হয়লাবণ্যময়। যেকোনো বয়সের নারী-পুরুষই ত্বকের যত্নে ডাবের পানি ব্যবহার করতেপারেন।


সূত্র - bd-pratidin.com

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: জন্ম বিরতিকরণঃ যা যা বিবেচনা করবেন
Previous Health Tips: গর্ভকালীন ডায়াবেটিসে কি ইনসুলিন ছাড়া আর কোনো ওষুধ ব্যবহার করা নিরাপদ?

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')