home top banner

Health Tip

পুঁইশাক প্রতিদিন
14 August,13
  Viewed#:   281

ঘন সবুজ পাতা আর লাল রঙের লতানো ডাঁটা। পাওয়া যায় শহর-বন্দর সব জায়গাতেই। আর গ্রামে যাঁদের এক

চিলতে উঠান আছে, উঠানের পাশে মাচা বাঁধেন এর। এটি হলো পুঁইশাক।

বাংলাদেশের জলবায়ু পুঁইশাকের জন্য খুবই অনুকূল। তাই সামান্য যত্নআত্তিতেই পুঁইগাছ পুষ্ট হয়ে ওঠে।

পুঁইশাক যাঁরা যত্ন করে খান, জেনে হোক বা না জেনে হোক, তাঁদের পুষ্টির চাহিদা তো মিটছেই, উপরন্তু

অনেক রোগও দূরে থাকছে। পুঁইশাক কেন খেতে হবে, জানতে চাইলে বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ

পুষ্টি ও পথ্যবিদ শামসুন্নাহার নাহিদ বলেন, পুঁইশাকে আছে প্রচুর আঁশ। এ ছাড়া নানা ধরনের ভিটামিনে সমৃদ্ধ

শাকটি একদিকে যেমন অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে, অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও

গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুঁইশাকের আরও যে গুণ, তা জেনে নেওয়া যাক এখনই।

λ পুঁইশাক দেখতে যেমন সুন্দর, পুষ্টিগুণেও অনন্য। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর খনিজ।

ভিটামিন-এ, ভিটামিন-সি ও ভিটামিন-বিতেও সমৃদ্ধ পুঁইশাক।

λ পুঁইশাকে স্যাপোনিন নামক একধরনের পদার্থ আছে, যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

λ পুঁইশাকের আছে অ্যান্টি-ইনফ্লামেটরি গুণ। শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে গেলে পুঁইশাকের

শিকড় বেটে লাগালে দ্রুত উপশম হবে।

λ যাঁরা ব্রণের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য পুঁইশাক খুব ভালো। শাকটি খেলে তো ভালোই, অন্যথায় বেটে

ব্রণের ওপর লাগালেও উপকার পাবেন।

λ পুঁইশাক প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই যাঁদের উচ্চ রক্তচাপ আছে, তাঁদের প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে

রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

λ কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন যাঁরা, তাঁদের জন্য পুঁইশাক হতে পারে ভালো দাওয়াই।

λ শরীরে খোসপাঁচড়া কিংবা ফোড়ার মতো অনাবশ্যক সংক্রমণের বিরুদ্ধেও লড়তে পারে পুঁইশাক।

λ পুঁইপাতার রসে একটু চিনি মিশিয়ে জুস করে খেতে পারেন; এতে নাক ও গলার সংক্রমণ দূর হবে।

λ যাঁদের প্রায় প্রতিদিনই মাথাব্যথা থাকে, পুঁইশাক খাবেন নিয়মিত।

যে শাকের এত গুণ আর চাইলেই মিলছে যখন হাতের কাছে, তাহলে পুঁইশাক কেন প্রতিদিন নয়!

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: মনটাকে কিভাবে ভালো রাখা যায়
Previous Health Tips: খাবার খাই, টেলিভিশনও খাই

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')