home top banner

স্বাস্থ্য টিপ

চুল পড়া রোধে ঘরোয়া পদ্ধতি
২৭ জুলাই, ১৩
  Viewed#:   913

সকালে উঠে চুল আঁচড়াতে গেলেন। চিরুনিতে একরাশ চুলের জটলা দেখে আঁতকে উঠলেন। সমস্যা থেকে

পরিত্রাণ পেতে অনেক দৌড়ান পার্লারে। কাড়ি কাড়ি টাকা খরচ চুলের পেছনে। বাড়তি টাকা খরচ না

করে ঘরোয়া চিকিৎসাতেই চুলপড়া রোধ করা সম্ভব।

গরম তেলের চিকিৎসা : এটা মূলত হট অয়েল ট্রিটমেন্ট নামেই প্রচলিত। অলিভ, নারিকেল বা

ক্যানোলা তেল (বীজ জাতীয় উপাদান দিয়ে তৈরি) নিয়ে কিছুটা গরম করুন। মনে রাখবেন তেল উষ্ণ

হতে হবে, খুব বেশি গরম নয়। এবার খুব ধীরে, যত্ন ও সময় নিয়ে মাথার তালুতে চুলের গোড়ালিগুলোয়

ম্যাসাজ করুন। তারপর একঘণ্টা রেখে শ্যাম্পুদিয়ে চুল ধুয়ে ফেলুন।

প্রকৃতির রস: আপনার মাথার তালুতে লাগাতে পারেন পিয়াজ, রসুন অথবা আদার রস। লাগিয়ে ম্যাসাজ

করে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে ধুয়ে ফেলুন। চুল হবে মজবুত।

মাথা ম্যাসাজ: আপনার চুল ঝরা রক্ষায় মাথায় ম্যাসেজে করলে বেশ উপকার পাবেন। তবে এটা হতে

হবে নিয়মিত। প্রতিদিনকার এই ম্যাসাজ আপনার রক্তচলাচল বৃদ্ধি করবে। আর মাথার তালুতে রক্ত

চলাচল বৃদ্ধির ফলে আপনার চুলের ফলিকলগুলো কাজ করবে নতুনভাবে। আমন্ড অথবা যে কোন

তেল দিয়ে ম্যাসাজ করার সময় তেলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার দিতে পারেন।

অ্যান্টি অক্সিডেন্ট: গরম গ্রিন টি লাগাতে পারেন মাথার তালুতে। এককাপ পানিতে দু’ই-ব্যাগ গ্রিন

টি হালকা গরম করে নিন। তারপর এই মিশ্রণটি মাথার তালুতে ম্যাসাজ করে ঘণ্টাখানেক রেখে দেন।

এরপর মাথা ধুয়ে ফেলুন। গ্রিন টি-তে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা চুল পড়া রোধের

পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে।

মেডিটেশন: এক সমীক্ষায় দেখা গেছে চুল পড়ার অন্যতম কারণ দুঃশ্চিন্তা, মানসিক অবসাদ, চাপ,

বিষণ্নতা প্রভৃতি। আমাদের নিত্যদিনকার নাগরিক জীবনে এগুলোর উপস্থিতি সর্বদা। তাই

মেডিটেশনের ফলে এসব দুঃশ্চিন্তা থেকে বেরিয়ে আসা সহজ হয়। হরমনাল ব্যালেন্সও রক্ষা হয়।

সূত্র - poriborton.com

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: রোজায় খাবার খাবেন বুঝেশুনে
Previous Health Tips: গর্ভবতী মায়েদের সমস্যায় করণীয়

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')