home top banner

Health Tip

দশ মিনিটে দূর করুন মাথাব্যথা
29 March,14
Tagged In:  sinus headache  headache problem  
  Viewed#:   454

Woman-with-headache-মাথাব্যথার সমস্যা রয়েছে অনেকরই৷ অনেকের আবার মাইগ্রেনের সমস্যা৷ এইপ্রকারের ব্যথা হঠাৎ করেই শুরু হয় এবং তীব্র হয়ে ওঠে৷ কখনও মাথার একপাশে আবার কখনো দুপাশেই প্রচন্ড চাপ অনুভব হয়৷ মাইগ্রেনের সমস্যা থেকে যে মাথাব্যথা হয় তার কোনো উপশম নেই৷ তবে ব্যথা শুরু হলে তা উপশম করার জন্য বেশ কিছু উপায় অবলম্বন করলে খুব সহজেই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়৷

 

মাথা ব্যথা উপশমে আদা অত্যন্ত কার্যকরী৷ আদায় রয়েছে প্রোস্টাগ্লাডিন সিনথেথিস্ যা ব্যথানাশক ওষুধে ব্যবহার করা হয়৷ তাই মাথাব্যথা শুরু হলে আদা চিবোলে উপকার পেতে পারেন৷ এছাড়াও এককাপ জলে সামান্য আদা ফুটিয়ে মধু দিয়ে সেই জল খেতে পারেন৷ এতে অনেক তাড়াতাড়ি ব্যথা থেকে উপশম পাবেন৷

 
বাজারে পিপারমিন্ট অয়েল কিনতে পাওয়া যায়৷ যারা মাথা ব্যথা সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা এই তেল কপালে মাখলে উপকার পাবেন৷ এছাড়া বাড়িতে বসেও পিপারমেন্ট অয়েল তৈরি করতে পারেন৷ কিছু তাজা পুদিনা পাতা ভাল করে ধুয়ে শুকিয়ে নিয়ে একটি পরিষ্কার পাত্রে সামান্য পিষে নিন৷ এরপর এককাপ অলিভ অয়েল বা আমন্ড অয়েলের মধ্যে দিয়ে ২৪ ঘন্টা রেখে দিন৷ এরপর পুগিনা পাতা ছেঁকে আলা করে নিন৷ এভাবে ওই একই তেলে আরও দুই থেকে তিনবার একই পদ্ধতি পালন করুন৷ পিপারমেন্ট ওয়েল তৈরি হয়ে যাবে৷ এই তেল মাথায় ম্যাসাজ করলে খুব দ্রুত উপকার পাবেন৷

বেশিরভাগ মানুষে মাথা যন্ত্রণা কমাতে ব্যথানাশক ওষুধ ব্যবহার করেন৷ এই ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি ক্ষতিকর৷ তাঅ ওষুধ না খেয়ে বামাদ খাওয়া অভ্যেস করুন৷ অনেক সময়ে মানসিক অবসাদ থেকেও মাথাব্যথা হতে পারে৷ তাই ব্যথা কমাতে কাঠবাদামও খেতে পারেন৷ কাঠবাদামে রয়েছে স্যালিসিন যা ব্যথা উপশম করতে সাহায্য করে৷

সূত্র - ওয়েবসাইট
 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: পিঠে ব্যাথা দূর করে মেরুদণ্ড সুস্থ রাখুন
Previous Health Tips: গলার ক্যানসারের অন্যতম কারণ ধূমপান

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')