home top banner

Health Tip

মাথাব্যথা দূর করুন মাত্র ৫ মিনিটে, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে!
24 February,14
Tagged In:  headache problem  sinus headache  
  Viewed#:   1467   Comments#:   1

 headache problemযারা নিয়মিত মাথাব্যথার সমস্যায় ভোগেন তারাই জানেন মাথাব্যথা কতোটা দুর্বিষহ

যন্ত্রণার। একটি দিন মাথাব্যথা নিয়ে কাটানো অনেক বেশি কষ্টদায়ক। যারা এই যন্ত্রণা নিয়মিত সহ্য করেন তাদের কষ্ট বলে বোঝানো যাবে না।

মাথাব্যথা যে কোনো কারণে হতে পারে। সাধারণত ঠাণ্ডা লাগলে কিংবা জ্বর হলে মাথাব্যথা হয়। আবার অনেকে মাইগ্রেনের সমস্যার কারণে মাথাব্যথায় ভুগে থাকেন। 
অনেক ক্ষেত্রে দেখা যায় রোদ সরাসরি মাথায় পড়লে, টিপটিপ বৃষ্টি মাথায় পড়লে, অতিরিক্ত শব্দের কারণে, ঘুম কম বা বেশি হলে মাথাব্যথা শুরু হয়।
অনেকের মাথাব্যথার কারণে বমিবমি ভাব এবং কিছু খেতে না পারার অনুভূতি দেখা দেয়। মাথাব্যথার কারণে অসহনীয় অনুভূতি দূর করতে অনেকেই ব্যথানাশক ঔষুধ খেয়ে থাকেন।
অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই এই ঔষধগুলো খান যা একেবারেই উচিৎ নয়।
এই সকল ব্যথানাশক ঔষধের রয়েছে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া। তাই ঔষুধ খাওয়া বাদ দিয়ে প্রাকৃতিক উপায়ে মাথাব্যথা কমানোর চেষ্টা করাই ভালো।

তাই আজ আপনাদের জন্য রইলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মাত্র ৫ মিনিটে মাথাব্যথা দূর করার একটি কার্যকরী উপায়। যে কোনো জায়গায় যে কোন সময়ে এই পদ্ধতিটি আপনাকে মাথাব্যথার হাত থেকে মুক্তি দেবে।

মাথাব্যথা শুরু হলে ওষুধ না খেয়ে মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করে বসুন।
এরপর হাতের বুড়ো আঙুল দিয়ে নাকের ডান পাশ আটকে বাম পাশ দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন। এভাবে ৪/৫ বার করুন।
এরপর নাকের বাম পাশ আঙুল দিয়ে আটকে ডান পাশ দিয়ে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন ৪/৫ বার।
তারপর নাকের ডান পাশ আটকে বাম পাশ দিয়ে নিঃশ্বাস নিন এবং বাম পাশ আটকে ডান পাশ দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। এভাবে করুন ৪/৫ বার।
একই ভাবে উল্টোটি করুন ৪/৫ বার। পুরো কাজটি ৫ মিনিট ধরে করুন।
এতে মাথাব্যথা দূর হবে দ্রুত।

যারা নিয়মিত মাথাব্যথার সমস্যায় ভোগেন তারা টানা ১ মাস এই পদ্ধতিটি প্রতিদিন সকালে পালন করুন। হুটহাট মাথাব্যথার সমস্যা থেকে মুক্তি পাবেন।

Please Login to comment and favorite this Health Tip

Comments

Shanna Shila | Feb 25, 2014

It is very important tips for headache

Next Health Tips: বার্ধক্যে স্বাস্থ্য ঠিকঃ পর্ব ৩
Previous Health Tips: মুখের দাগ দূর করতে ফেস প্যাক

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')