আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারজয়ী খ্যাতনামা ফটোসাংবাদিক পাভেল রহমান অসুস্থ হয়ে সিঙ্গাপুরের মাউন্ট আলভার্নিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সেখানে বিখ্যাত নিউরো সার্জন ডাক্তার টিমুথি লিয়ের অধীনে হেমাটোমা সাফটুরাল স্পেস রোগের চিকিৎসা নিচ্ছেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফটোসাংবাদিক পাভেল রহমান গত ২৪ মে মাউন্ট আলভার্নিয়া হাসপাতালে ভর্তি হন। তাঁর স্ত্রী শাহীনা আক্তার ও বড় ভাই ডা. ওমর ফারুক তাঁকে দেখাশোনা করছেন। ওমর ফারুক জানিয়েছেন, পাভেলের মস্তিষ্কে রক্ত জমাট শনাক্ত করা হয়েছে। আজ শুক্রবার পাভেলের মাথার সিটি স্ক্যান করার পর ডাক্তার টিমুথি লি অস্ত্রোপচারের ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
পাভেলের আশু রোগমুক্তি কামনা করে আত্মীয়, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁর স্ত্রী ও বড় ভাই।
Source: The Daily Kaler Kantho

