ব্যাকটেরিয়া থেকে জ্বালানি
25 April,13
Posted By: Healthprior21
Viewed#: 30
মানুষ ও অন্যান্য প্রাণীর অন্ত্রে বসবাসকারী ই. কোলাই প্রজাতির ব্যাকটেরিয়াকে এবার জ্বালানি উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে। যুক্তরাজ্যের এক্সিটার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই ব্যাকটেরিয়ার জিনগত পরিবর্তন ঘটিয়ে চিনি থেকে এক ধরনের তেল উৎপাদনে সমর্থ হয়েছেন। এই তেলের বৈশিষ্ট্য ডিজেলের সঙ্গে অনেকটাই মিলে যায়।
প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বলা হয়, ইঞ্জিনে সরাসরি ব্যবহারের উপযোগী করে তুলতে প্রচলিত জৈব জ্বালানির সঙ্গে পাঁচ থেকে ১০ শতাংশ পেট্রোল মেশানোর প্রয়োজন পড়ে। কিন্তু ই. কোলাই থেকে উৎপাদিত জ্বালানি সরাসরি ব্যবহার করা যাবে। সংশ্লিষ্ট গবেষক জন লাভ বলেন, ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত নতুন এই জ্বালানিকে জীবাশ্ম জ্বালানির বিকল্প পরিবেশবান্ধব জ্বালানি বলা যেতে পারে। বিবিসি।
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-25/news/347495