home top banner

News

পেটের সমস্যায় আঁশযুক্ত খাবার খান
02 April,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   243

ইদানীং সবাই আঁশযুক্ত খাবার বেশি করে খাওয়ার কথা বলেন। হাই ফাইবার ফুড বা উচ্চ আঁশযুক্ত খাবার কেবল পেটের নানা সমস্যায়, যেমন কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা, পাইলস ইত্যাদি নিরসনে উপকারী নয়, এতে ওজন কমে, রক্তে শর্করা ও চর্বি নিয়ন্ত্রণে সাহায্য করে। আঁশযুক্ত খাদ্য পেটের ও অন্ত্রের ক্যানসারও রোধ করে।

গোটা শস্য, সবজি, ত্বকসহ ফলমূল, বাদাম ইত্যাদিতে প্রচুর আঁশ আছে। সাধারণত একজনের জন্য একদফায় পরিবেশিত (এক সার্ভিং) খাবারে পাঁচ গ্রামের বেশি আঁশ থাকলে তাকে উচ্চ আঁশযুক্ত খাবার বলা হয়।

প্রতি এক হাজার ক্যালরি খাবারে ১৪ গ্রাম আঁশ থাকা উচিত। তার মানে আপনি যদি দৈনিক দুই হাজার ৫০০ ক্যালরি খাবার গ্রহণ করে থাকেন, তবে অবশ্যই আপনার খাবারে দৈনিক ৩৫ গ্রাম আঁশ থাকতে হবে।

মেডিসিন বিভাগ, ইউনাইটেড হাসপাতাল

 

ফলমূল পরিমাণ আঁশ (গ্রাম)

নাশপাতি (চামড়াসহ) ১টি (মাঝারি) ৫.৫

আপেল (চামড়াসহ) ১টি (মাঝারি) ৪.৪

কলা/কমলা ১টি (মাঝারি) ৩.১

খাদ্যশস্য পরিমাণ আঁশ (গ্রাম)

বাদামি চালের ভাত ১ কাপ ৩.৫

রুটি ১ টুকরো (স্লাইস) ১.৯

বীজ পরিমাণ আঁশ (গ্রাম)

ভাঙা মটর (রান্না করা) ১ কাপ ১৬.৩

ডাল (রান্না করা) ১ কাপ ১৫.৬

কালো শিম (রান্না করা) ১ কাপ ১৫.০

শাকসবজি পরিমাণ অ.াঁশ (গ্রাম)

সবুজ ডাঁটা (রান্না করা) ১টি (মাঝারি) ১০.৩

ফুলকপি সেদ্ধ ১ কাপ ৫.১

সেঁকা আলু (চামড়াসহ) ১টি (ছোট) ৩.০

টমেটো ভর্তা ১/৪ কাপ ২.৭

গাজর (রান্না ছাড়া) ১টি (মাঝারি) ১.৭

 

বিজ্ঞানীদের পরামর্শ

একজন পূর্ণবয়স্ক নারী দৈনিক 

২১-২৫

গ্রাম আঁশ খাবেন। 

পূর্ণবয়স্ক পুরুষ দৈনিক

৩০-৩৮

গ্রাম আঁশ খাবেন।

 

ডা. নাজমুল কবীর কোরেশী 

 

 

Source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-02/news/341488

Please Login to comment and favorite this News
Next Health News: এবার স্মৃতি সহায়ক জিন
Previous Health News: Eat Fish, Live Longer?

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')