home top banner

News

এবার স্মৃতি সহায়ক জিন
02 April,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   154

মানুষের স্মৃতিশক্তির রহস্য কী? কেমন করে একটি ঘটনা দীর্ঘদিন মনে থাকে? বিজ্ঞানীরা বহুদিন ধরে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন। মস্তিষ্কে সংঘটিত বিশেষ রাসায়নিক বিক্রিয়া মানুষের স্মৃতিবিকাশে সহায়ক বলে পূর্ববর্তী গবেষণায় জানা গিয়েছিল। কিন্তু এই বিক্রিয়ায় সক্রিয় অনুঘটক সম্পর্কে স্পষ্ট তথ্যের অভাব ছিল। তবে ফ্রন্টিয়ার্স ইন নিউরাল সার্কিটস সাময়িকীতে প্রকাশিত সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মানবদেহের একটি নির্দিষ্ট জিন (সিএএসকে) এই অনুঘটকের ভূমিকা পালন করে। 

যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান, সিএএসকে জিনটি সক্রিয় হলে স্মৃতিবর্ধক রাসায়নিক বিক্রিয়া শুরু হয় এবং মস্তিষ্কের আশপাশের ক্যালসিয়াম ঘনত্বই এ জিনের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সিএএসকে সক্রিয় হলে ক্যালসিয়াম আয়ন মস্তিষ্কের কোষে প্রবেশ করে। তখন একটি উৎসেচকের সাহায্যে দুটি স্নায়ুকোষের সংযোগস্থলে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। ফলে মস্তিষ্কের বিশেষ অঞ্চলে বিভিন্ন তথ্য জমা হতে থাকে স্মৃতি হিসেবে। এসব স্মৃতি দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। 

স্মৃতির সঙ্গে সিএএসকে জিনের সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বিজ্ঞানীরা ড্রসোফিলা মাছির ওপর পরীক্ষা চালান। সংশ্লিষ্ট প্রধান গবেষক জেমস হজ বলেন, আকারে ছোট হলেও ড্রসোফিলার তৎপরতা অনেক। ফলে পচন ধরলে তারা মানুষের অনেক আগেই সেটা টের পায়। দুই ধরনের গন্ধের অনুভূতিতে ড্রসোফিলার প্রতিক্রিয়া নিয়ে শুরু হয় পরীক্ষা। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় গন্ধের সঙ্গে হালকা বৈদ্যুতিক আঘাতের (শক) ব্যবস্থা রাখা হয়।

পরীক্ষায় দেখা যায়, ৯০ শতাংশ ক্ষেত্রে সঠিক গন্ধ নির্বাচনে সমর্থ হয়েছে ড্রসোফিলা। দ্বিতীয় পর্যায়ে গন্ধ নিতে গিয়ে ড্রসোফিলা ভুলবশত শক খেয়েছে টানা পাঁচবার এবং সেই ঘটনার স্মৃতি মাছিরা তিন থেকে ২৪ ঘণ্টা এবং কোনো কোনো ক্ষেত্রে এক সপ্তাহ পর্যন্ত মনে রেখেছে। বিজ্ঞানীদের দাবি, পতঙ্গ শ্রেণীর প্রাণীর দীর্ঘমেয়াদি স্মৃতিশক্তির এটিই সর্বোচ্চ উদাহরণ। আবার যেসব মাছির ক্ষেত্রে সিএএসকে জিন সক্রিয় নয়, তাদের স্মৃতির মেয়াদ শূন্য সেকেন্ড থেকে কয়েক মুহূর্ত পর্যন্ত স্থায়ী হয়। অথচ ওই মাছির দেহে মানুষের সিএএসকে জিন প্রতিস্থাপন করে দেখা যায়, তারা ড্রসোফিলার মতোই কোনো ঘটনা তিন থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত মনে রাখতে পারে। গবেষণার এই ফলাফলে বিজ্ঞানীরা আশাবাদী হয়ে উঠেছেন। তাঁদের ধারণা, বয়সজনিত স্মৃতিভ্রংশ (আলঝেইমার) রোগের কারণে হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনতে সিএএসকে জিন প্রতিস্থাপন পদ্ধতি কার্যকর হবে। তবে এ ব্যাপারে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে। সায়েন্স ডেইলি।

 

 

Source: http://www.prothom-alo.com/detail/date/2013-04-02/news/341487

Please Login to comment and favorite this News
Next Health News: Work out what matters most: Your mind
Previous Health News: পেটের সমস্যায় আঁশযুক্ত খাবার খান

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')