home top banner

News

পরিচ্ছন্ন দেশ গড়তে ঝাড়ু হাতে বিজ্ঞানী আবেদ চৌধুরী রাস্তায়
02 January,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   20

হাতে ঝাড়ু নিয়ে নিজেই রাস্তা পরিষ্কারের কাজে নেমেছেন বিশিষ্ট জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী (বাঁয়ে)। গত

হাতে ঝাড়ু নিয়ে নিজেই রাস্তা পরিষ্কারের কাজে নেমেছেন বিশিষ্ট জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী (বাঁয়ে)। গতকাল সকালে মৌলভীবাজারের শমশেরনগর থেকে তোলা ছবি

ঘন কুয়াশার চাদরে ঢাকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর। মুখে মুখোশ ও ঝাড়ু হাতে একদল তরুণকে নিয়ে রাস্তায় নেমেছেন দেশের বিশিষ্ট বিজ্ঞানী আবেদ চৌধুরী। তখন ভোর সাড়ে ছয়টা। এ এ টি এম উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তা ঝাড়ু দেওয়া শুরু করলেন তিনি। অন্যরাও হাত লাগালেন তাঁর সঙ্গে। দেখতে দেখতে ময়লা-আবর্জনায় ভরা সড়কটি পরিচ্ছন্ন হয়ে উঠল। ধীরে ধীরে সামনে এগোতে লাগলেন তাঁরা। সকাল সাড়ে সাতটায় এসে পৌঁছালেন রেলস্টেশনের সামনের সড়কে।

এভাবে এক ঘণ্টায় আধা কিলোমিটার সড়ক ও আশপাশের ভবনের বারান্দা পরিষ্কার করলেন আবেদ চৌধুরী ও তাঁর সঙ্গে থাকা তরুণ স্বেচ্ছাসেবীরা। ‘পরিচ্ছন্ন দেশ আমাদের স্বপ্ন, ক্লিন বাংলাদেশ আমাদের স্বপ্ন’—এ স্লোগানকে সামনে রেখে ইংরেজি নববর্ষের প্রথম দিন গতকাল মঙ্গলবার শমশেরনগরে ব্যতিক্রমী এ কাজের যাত্রা শুরু করেন বিশিষ্ট এ জিন বিজ্ঞানী।
কেন এই উদ্যোগ, জানতে চাইলে আবেদ চৌধুরী বলেন, ‘প্রথম আলোর একটি স্লোগান আছে, বদলে যাও বদলে দাও। এই স্লোগানে বলা হয়েছে, আগে নিজের পরিবর্তন আনতে হবে; তারপর সমাজের। এরই অংশ হিসেবে আমি শুরু করলাম। আমাকে দেখে অন্যরাও এগিয়ে আসবে বলে বিশ্বাস করি।’
জানা গেছে, আবেদ চৌধুরীর মায়ের নামে প্রতিষ্ঠা করা হাফিজা খাতুন ট্রাস্ট (এইচকেএমটি) ও শমশেরনগর ইনোভেটিভ এন্টারপ্রাইজের (এসএইচআইএনটি) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে শমমেরনগর বণিক কল্যাণ সমিতি, ক্রীড়াব্যক্তিত্ব শফিকুর রহমান, সাংস্কৃতিকব্যক্তিত্ব শামছুল হক, সমাজসেবক জহুর আলীসহ একদল তরুণ শামিল হন। পরিচ্ছন্ন শমশেরনগর অভিযানের অংশ হিসেবে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে তিনজন লোক নিয়োগ করেছে এইচকেএমটি ও এসএইচআইএনটি।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

Please Login to comment and favorite this News
Next Health News: হিলারির মাথার শিরায় রক্ত জমাট বেঁধেছে
Previous Health News: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হচ্ছে আজ

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')