home top banner

News

খাবারে ভেজাল
19 December,12
 Posted By:   Healthprior21
  Viewed#:   12

মুক্তি আদৌ হবে কি?

খাবারে ভেজাল

 

ফলমূল কৃত্রিম উপায়ে পাকানো হয় বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে

ফলমূল কৃত্রিম উপায়ে পাকানো হয় বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে

ভেজালের দৌরাত্ম্য দিন দিন বাড়ছেই। নিম্নমানের খাদ্যদ্রব্য আর রাসায়নিক কিংবা ভেজাল মেশানো খাবার যেন আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। তাই যখন কোনো রোগীকে বলি একটু দেখেশুনে তাজা ভেজালমুক্ত খাবার খেতে, তারা প্রায় আঁতকে ওঠেন আর বলেন, ভেজাল খেতে খেতে পেটের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ভেজালমুক্ত ভালো খাবার খেলেই এখন পেটের সমস্যা বেশি হয়। আসলে কোনটা যে ভেজাল আর কোনটা যে ভেজালমুক্ত ভালো খাবার তার পার্থক্য করাটাই এখন জটিল।
ভেজাল নেই কোথায়? সাদা চালে সাদা রং, লাল চালে লাল। ডাল, ডিম, লবণ, তেল—সবকিছুতেই ভেজাল। এমনকি বাজারে হরেক রকমের আকর্ষণীয় মোড়কে যে মিনারেল ওয়াটার পাওয়া যায়, তাতেও নাকি ভরে দেওয়া হয় ট্যাপের পানি। এর ওপর আছে ফরমালিন। মাছ, মাংস, এমনকি শাকসবজি মানেই এখন ফরমালিন মিশ্রিত তথাকথিত তাজা জিনিস। কেমিক্যালমুক্ত তাজা মাছ এখন পাওয়া আসলেই দুষ্কর, যদি না নদী বা খালবিলে ধরে সঙ্গে সঙ্গেই নিয়ে আসা হয়। ফলমূল পাকানোর জন্য রাসায়নিক তো আছেই। এর ওপর অধিকাংশ ফলের রস তৈরি হচ্ছে ফল ছাড়াই, একে ফলের রস না বলে কেমিক্যালের রস বলাই বোধ হয় যুক্তিযুক্ত। আবার শোনা যাচ্ছে, বিদেশ থেকে মানসম্মত খাবার আনার নামে মেয়াদোত্তীর্ণ খাবার এনে নতুন স্টিকার লাগিয়ে বিক্রি করা হয়।
ফলে দেশে কিডনি, লিভার, পেটের পীড়া, বিভিন্ন রকমের ক্যানসার, রক্তশূন্যতা, জন্মগত ত্রুটি, এমনকি হাবাগোবা সন্তান দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে কর্মক্ষম লোকের সংখ্যা হ্রাস পাচ্ছে, মেধাশূন্য অকর্মণ্য জাতি তৈরি হচ্ছে, ফলে দেশের উন্নয়নের জন্য এক বিরাট অন্তরায় সৃষ্টি হচ্ছে। আবার চিকিৎসার জন্য দেশে-বিদেশে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে, এমনকি ব্যয় বৃদ্ধির ফলে অনেকেই চিকিৎসা নিতে পারছেন না। অপ্রয়োজনীয় খাতে হাজার হাজার কোটি টাকা অপচয় হচ্ছে। ডাক্তারদের রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে, সময়মতো রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
ভেজালকারীরা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছে, নতুন কেমিক্যাল আমদানি করছে এবং ভেজালের পরিমাণ অন্যভাবে খাবারে রাসায়নিক প্রয়োগ, ভেজাল মেশানো আর মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি নিয়ে অনেক আলোচনাই হয়েছে, কাগজে লেখালেখি হচ্ছে নিত্যনৈমিত্তিক। কিন্তু এর কার্যকারিতা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। প্রথমত, এভাবে একটি একটি করে বাজার ফরমালিনমুক্ত করতে গেলে সমগ্র দেশকে ফরমালিনমুক্ত করতে কত সময় লাগবে তা ভাবনার বিষয়। দ্বিতীয়ত, ফরমালিনমুক্ত করলেই হবে না, তা যেন ফরমালিনমুক্তই থাকে সে ব্যবস্থা নিতে হবে, নিয়মিত টিম সহকারে মনিটর বা তদারক করতে হবে। আর ভেজাল যখন প্রতিটি খাদ্যেই তখন শুধু ফরমালিনমুক্ত করে লাভ কী? ভেজালের জন্য ফরমালিন ছাড়াও আরও অনেক রাসায়নিক দ্রব্যের কথাও শোনা যায়। ফলমূল কৃত্রিম উপায়ে পাকানো হয় বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে। খাবারকে রঙিন করার জন্য বিষাক্ত রং এমনকি টেক্সটাইলে ব্যবহূত রং ইত্যাদি মেশানো হয়। মসলায় ইটের গুঁড়া, মুড়িতে ইউরিয়া, শুঁটকি মাছে ডিডিটি, লবণে সাদা বালু, চায়ের মধ্যে করাতকলের গুঁড়া ইত্যাদি কত কিছু মেশানোর কথা বাজারে চালু আছে।
সুগন্ধি চাল তৈরির নামে কেমিক্যাল ও কৃত্রিম সুগন্ধি মেশানো হয়। রাইসমিলে ধান থেকে চাল তৈরির সময় টুথপেস্ট, হাইড্রোজ এবং এরারুট জাতীয় জিনিস মেশানোর কথা শোনা যায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ভেজালের ভিড়ে আসল চেনাই দায়। তাই শুধু মাঝেমধ্যে ফরমালিনমুক্ত বাজার ঘোষণা করলেই ভেজালমুক্ত হওয়া যাবে কি?
(ডিন, মেডিসিন অনুষদ, অধ্যাপক, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়)

Aggregated by: www.healthprior21.com

Source: http://www.prothom-alo.com/detail/date/2012-12-19/news/314290

Please Login to comment and favorite this News
Next Health News: শিশুর জন্য কোনো খাবারই মায়ের বুকের দুধের চেয়ে ভালো নয়
Previous Health News: টেলিভিশনের রেসিপি কম স্বাস্থ্যকর!

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')