home top banner

News

টেলিভিশনের রেসিপি কম স্বাস্থ্যকর!
19 December,12
 Posted By:   Healthprior21
  Viewed#:   20

টেলিভিশনের রেসিপি কম স্বাস্থ্যকর!

 

জনপ্রিয় রান্নার অনুষ্ঠান নাইজেলা কিচেনে রান্নায় ব্যস্ত নাইজেলা। তবে আকর্ষণীয় এই তারকার সব �

জনপ্রিয় রান্নার অনুষ্ঠান নাইজেলা কিচেনে রান্নায় ব্যস্ত নাইজেলা। তবে আকর্ষণীয় এই তারকার সব রান্নাই কি স্বাস্থ্যসম্মত?

জেমি অলিভার বা নাইজেলা লসনের মতো তারকা-উপস্থাপকেরা টেলিভিশনে যেসব লোভনীয় খাবার রান্নার পদ্ধতি (রেসিপি) বর্ণনা করেন, বাজারে (সুপারমার্কেট) সহজলভ্য তৈরি খাবারের (রেডি মিল) চেয়ে সেগুলো ‘কম স্বাস্থ্যকর’। যুক্তরাজ্যের একদল গবেষক সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
ইন্টারনেটে ব্রিটিশ মেডিকেল জার্নাল-এর বড়দিন সংস্করণে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, টেলিভিশনের তারকা বাবুর্চিদের রেসিপি অনুযায়ী তৈরি কয়েকটি খাবারে চর্বি, সম্পৃক্ত (স্যাচুরেটেড) চর্বি, শক্তি, আমিষের উপস্থিতি রেডি মিলের তুলনায় ‘উল্লেখযোগ্য পরিমাণে বেশি’ এবং আঁশজাতীয় উপাদানের হার কম। রেডি মিল বা টেলিভিশনে প্রচারিত রেসিপি কোনোটিই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্ধারিত পুষ্টিবিষয়ক সব সুপারিশ মেনে চলে না। যুক্তরাজ্যে খাবারের মান নিয়ন্ত্রণকারী সংস্থার (এফএসএ) বিবেচনায় এসব রেসিপি নিষিদ্ধও হতে পারে। রেডি মিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের খাবারে লবণজাতীয় উপাদানের পরিমাণ কমানো হয়েছে বলে দাবি করে আসছে। কিন্তু পরীক্ষা চালিয়ে কেবল ৪ শতাংশ রেডি মিলে ডব্লিউএইচও নির্ধারিত পুষ্টিমানের উপস্থিতি সঠিকভাবে পাওয়া গেছে।
রেডি মিলকে বরাবরই অস্বাস্থ্যকর বলে বর্ণনা করা হলেও যুক্তরাজ্যের বাসিন্দারা এ রকম খাবারের পেছনে প্রতিবছর ২৫০ কোটি পাউন্ড খরচ করেন। অপরদিকে, রান্নাবিষয়ক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান অনেক খাবারকে স্বাস্থ্যকর বলে পরিচিত করে তোলে। এসব অনুষ্ঠান অনেকের খাদ্যাভ্যাস পর্যন্ত নিয়ন্ত্রণ করে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা (এনএইচএস) এবং নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় বিভিন্ন রেসিপির মধ্য থেকে দৈবভাবে কয়েকটি বাছাই করে সেই নির্দেশনা অনুযায়ী খাবার তৈরি করেন এবং এগুলোর পুষ্টি উপাদানের তুলনা করেন। এ ছাড়া বাজারে বহুল বিক্রীত রেসিপির বই থেকে নির্দেশনা নিয়েও কয়েকটি খাবার তৈরি করে একই ধরনের পরীক্ষা চালানো হয়।
এই গবেষণা প্রসঙ্গে জেমি অলিভারের একজন মুখপাত্র বলেন, ‘আমরা এ ধরনের গবেষণাকে স্বাগত জানাই। পুষ্টিবিষয়ক নির্দেশনাসংবলিত রেসিপি নিয়ে শিগগিরই জেমি অলিভারের ওয়েবসাইট নতুনভাবে চালু করা হবে।’ ইনডিপেনডেন্ট।

Aggregated by: www.healthprior21.com

Source: http://www.prothom-alo.com/detail/date/2012-12-19/news/314430

Please Login to comment and favorite this News
Next Health News: খাবারে ভেজাল
Previous Health News: ছুরির প্রতি নজর দিন

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')