খাদ্যনালির ক্যানসারের সঙ্গে ঝুঁকিপূর্ণ খাদ্যাভ্যাসের যোগসূত্র রয়েছে। ক্যানসার প্রতিরোধে তাই মন্দ খাদ্যাভ্যাস থেকে বিরত থাকা জরুরি।ক্ষতিকর খাবার খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।
মসলাযুক্ত, ঝাল, ভাজাপোড়া, বাসি খাবার।
খুব গরম খাবার এবং দ্রুত খাওয়ার অভ্যাস। বিশেষ করে গরম চা, কফি, স্যুপ ইত্যাদি।
অতিরিক্ত অ্যালকোহল, কোমল পানীয়, অন্যান্য কার্বোনেটেড পানীয়, ধূমপান, জর্দা।
অতিরিক্ত লাল মাংস যেমন গরু, খাসি; চর্বিজাতীয় খাবার যেমন ঘি, মাখন, পনির ইত্যাদি।
প্রক্রিয়াজাত খাবার, শুঁটকি, পুরোনো সবজি ও ফলের আচার, পচা তরকারি ও ফল।
প্রতিরোধের উপায়
খেতে হবে ধীরে ধীরে, ভালো করে চিবিয়ে। বিভিন্ন রাসায়নিক যুক্ত ও প্রক্রিয়াজাত খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন।
১. সবুজ, সাদা, কমলা, লাল, বেগুনি ও হলুদ ফলমূল, তরকারি ও সবজি; যেমন: কলা, পেঁপে, বাঙ্গি, বেল, বরই, আম, জাম, জলপাই, আমড়া, আতা, পেয়ারা, আমলকী, ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো, শিম, লাউ, মটর, ডাল বিভিন্ন ধরনের শাকসবজি।
২. সবুজ চা বা গ্রিন টিতে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা অনেক। তাই ক্যানসার প্রতিরোধী।
৩. লাল ভাত, লাল রুটি অর্থাৎ ঢেঁকিছাঁটা চাল, আধা ভাঙানো গম, শস্যদানা খাবার, বিভিন্ন প্রকারের ডাল ইত্যাদি খাদ্যনালির ক্যানসার প্রতিরোধের সহায়ক হিসেবে বিবেচিত। অধ্যাপক পারভীন শাহিদা আখতার , জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-06-13/news/360080

