home top banner

খবর

খাদ্যনালির ক্যানসার প্রতিরোধে খাদ্যাভ্যাস বদল জরুরি
১৩ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   156

খাদ্যনালির ক্যানসারের সঙ্গে ঝুঁকিপূর্ণ খাদ্যাভ্যাসের যোগসূত্র রয়েছে। ক্যানসার প্রতিরোধে তাই মন্দ খাদ্যাভ্যাস থেকে বিরত থাকা জরুরি।ক্ষতিকর খাবার খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। 
 মসলাযুক্ত, ঝাল, ভাজাপোড়া, বাসি খাবার।
 খুব গরম খাবার এবং দ্রুত খাওয়ার অভ্যাস। বিশেষ করে গরম চা, কফি, স্যুপ ইত্যাদি।
 অতিরিক্ত অ্যালকোহল, কোমল পানীয়, অন্যান্য কার্বোনেটেড পানীয়, ধূমপান, জর্দা।
 অতিরিক্ত লাল মাংস যেমন গরু, খাসি; চর্বিজাতীয় খাবার যেমন ঘি, মাখন, পনির ইত্যাদি।
 প্রক্রিয়াজাত খাবার, শুঁটকি, পুরোনো সবজি ও ফলের আচার, পচা তরকারি ও ফল।
প্রতিরোধের উপায় 
খেতে হবে ধীরে ধীরে, ভালো করে চিবিয়ে। বিভিন্ন রাসায়নিক যুক্ত ও প্রক্রিয়াজাত খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন।
১. সবুজ, সাদা, কমলা, লাল, বেগুনি ও হলুদ ফলমূল, তরকারি ও সবজি; যেমন: কলা, পেঁপে, বাঙ্গি, বেল, বরই, আম, জাম, জলপাই, আমড়া, আতা, পেয়ারা, আমলকী, ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো, শিম, লাউ, মটর, ডাল বিভিন্ন ধরনের শাকসবজি।
২. সবুজ চা বা গ্রিন টিতে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা অনেক। তাই ক্যানসার প্রতিরোধী। 
৩. লাল ভাত, লাল রুটি অর্থাৎ ঢেঁকিছাঁটা চাল, আধা ভাঙানো গম, শস্যদানা খাবার, বিভিন্ন প্রকারের ডাল ইত্যাদি খাদ্যনালির ক্যানসার প্রতিরোধের সহায়ক হিসেবে বিবেচিত।  অধ্যাপক পারভীন শাহিদা আখতার , জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।

 

 

 

Source:http://www.prothom-alo.com/detail/date/2013-06-13/news/360080

Please Login to comment and favorite this News
Next Health News: অ্যাজমা কি ছোঁয়াচে রোগ?
Previous Health News: জৈবপ্রকৌশলের মাধ্যমে তৈরি ধমনি প্রতিস্থাপন

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')