home top banner

News

মস্তিষ্কের প্রথম বিশদ ত্রিমাত্রিক মানচিত্র
23 June,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   37

প্রথমবারের মতো মানবমস্তিষ্কের ত্রিমাত্রিক (থ্রিডি) ডিজিটাল মডেল বা মানচিত্র তৈরি করা হয়েছে। জার্মানি ও কানাডার বিজ্ঞানীরা গত বৃহস্পতিবার বলেন, ‘বিগ ব্রেন’ নামের এই মডেল ব্যবহারের মাধ্যমে মস্তিষ্ক নিয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম গবেষণা আরও ফলপ্রসূ হবে বলে ধারণা করা হচ্ছে।
মানবমস্তিষ্কের একাধিক মডেল আগেও তৈরি করা হয়েছে। তবে বর্তমান মডেলটি তুলনামূলক ৫০ গুণ বেশি বিস্তারিত বলে দাবি করা হচ্ছে। এতে আণুবীক্ষণিক পর্যায় পর্যন্ত গবেষণার মাধ্যমে স্মৃতিভ্রংশ (আলঝেইমারস থেকে পার্কিনসনস) রোগসহ মস্তিষ্কের অন্যান্য জটিলতার বিস্তারিত গবেষণা সহজতর হবে।
থ্রিডি মডেল তৈরিসংক্রান্ত গবেষণাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সায়েন্স সাময়িকীতে। এ গবেষণায় একজন মৃত নারীর (৬৫) মস্তিষ্ক ব্যবহার করা হয়। এটি চুলের মতো পাতলা (২০ মাইক্রন) করে সাত হাজার ৪০০ টুকরো করা হয়। এরপর গঠন স্পষ্ট করে তুলতে প্রতিটি টুকরোতে রঞ্জক পদার্থ দেওয়া হয়। তারপর উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্রে (স্ক্যানার) বিশ্লেষণ করে সেই টুকরোগুলোর ছবি কম্পিউটারে নেওয়া হয়। সব শেষে স্ক্যান করা টুকরোগুলো সংযুক্ত করে তৈরি করা হয় উচ্চ রেজল্যুশনের থ্রিডি ডিজিটাল মডেল। এই প্রক্রিয়ায় আট হাজার কোটি স্নায়ুকোষ (নিউরন) নিয়ে কাজ করতে গবেষকদের সময় লেগেছে ১০ বছর।
‘বিগ ব্রেন’ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন জার্মানির জুলিচ আচেন রিসার্চ সেন্টারের গবেষক কাটরিন অ্যামিউন্টস বলেন, মস্তিষ্কের অতি উচ্চ-রেজল্যুশনের ত্রিমাত্রিক ডিজিটাল মডেলটি পৃথিবীর ডিজিটাল মানচিত্রের (গুগল আর্থ) মতোই ব্যবহার করা যাবে। এটির সাহায্যে মস্তিষ্কের অনেক বিশদ ছবি দেখা যাবে, যা আগে সম্ভব ছিল না।
অপর দিকে কানাডার মন্ট্রিয়লে অবস্থিত ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালান ইভানস বলেন, এই মডেল ব্যবহার করাটা অনেকটা মস্তিষ্কে ভ্রমণের মতো। ‘বিগ ব্রেন’ ব্যবহার করে মস্তিষ্কের বিশেষ অংশের কার্যক্রমের বিস্তারিত ছবি দেখা যাবে।
যুক্তরাষ্ট্রে ও ইউরোপে সম্প্রতি মস্তিষ্ক গবেষণায় বিপুল অঙ্কের অর্থায়ন করা হয়েছে। মস্তিষ্কের বিভিন্ন রোগ নিয়ে গবেষণার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব গবেষণায় ‘বিগ ব্রেন’ ব্যবহার করে যুগান্তকারী সাফল্যের আশা করছেন সংশ্লিষ্ট গবেষকেরা। 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: রক্তে শর্করা-স্বল্পতার বিপদ
Previous Health News: শ্বাসতন্ত্রের জটিল তিন রোগ

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')