home top banner

News

প্রত্যন্ত অঞ্চলেও ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌছে দিতে টেলিমেডিসিন সেবা সারাদেশে
08 June,14
Tagged In:  telemedicine services   Posted By:   Healthprior21
  Viewed#:   43

telemedicine-servicesস্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ডিজিটাল বাংলদেশ এখন আর শুধু শ্লোগান নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও এর সুবিধা পাচ্ছে। বর্তমানে ৪৫টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা দেয়া হলেও ধীরে ধীরে এ সেবা দেশের সব উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে।


আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল মেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে বসে টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা সেবা পাচ্ছে, যা আগে কল্পনা করা যেতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যখাতে তথ্য প্রযুক্তির সফল প্রয়োগ সম্ভব হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের মতো অন্যান্য সেক্টরকে তথ্য প্রযুক্তির আওতায় আনা সম্ভব হলে বাংলাদেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি প্রথম সারির দেশে পরিণত হবে। টেলিমেডিসিন সেবার বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমানে ৪৫টি হাসপাতালে এই সেবা দেওয়া হচ্ছে। ধীরে ধীরে এ সেবা দেশের সব উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী মেলায় স্থাপিত মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নেত্রকোনার পূর্বধলা, রংপুরের পীরগঞ্জ, সিরাজগঞ্জের রায়গঞ্জ, সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় অন্যদের মধ্যে তথ্য ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকপ্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র - সময়ের কন্ঠ

Please Login to comment and favorite this News
Next Health News: চিকিৎসা সেবা দোড়গরায় পৌছাতে শিগগিরই ৬ হাজার চিকিৎসক নিয়োগ
Previous Health News: বাংলাদেশসহ ৭৩টি দেশে শতকরা ৯৬ ভাগ প্রসূতির মৃত্যু ঘটে

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')