home top banner

খবর

চিকিৎসা সেবা দোড়গরায় পৌছাতে শিগগিরই ৬ হাজার চিকিৎসক নিয়োগ
০৮ জুন, ১৪
Tagged In:  doctors service   Posted By:   Healthprior21
  Viewed#:   37

doctors-assigned-for-medical-services

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খুব শিগগিরই সারা দেশে ৬ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। দেশে যে চিকিৎসক-স্বল্পতা রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলে তা অনেকাংশে কমে যাবে। বিশেষ করে, গ্রামে চিকিৎসক-স্বল্পতা কমবে অনেকাংশেই।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

চিকিৎসক ও নার্সদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘সঠিকভাবে রোগীদের সেবা দিতে হবে। যদিও আমাদের চিকিৎসকের কিছুটা স্বল্পতা রয়েছে। তার পরও মানবিক দিক বিবেচনায় নিয়ে হাসপাতালে সেবা দিতে হবে আপনাদেরই।’

রোগীর আত্মীয়স্বজনকে অহেতুক হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়ে তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অযথা হাসপাতালে ভিড় করবেন না। আপনারা ভিড় করলে ডাক্তারদের রোগীর সেবা প্রদানকাজ বাধাগ্রস্ত হয়।’

সোহরাওয়ার্দী হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি খুব শিগগিরই দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই হাসপাতালে কিছু নতুন যন্ত্রপাতি প্রয়োজন। এই যন্ত্রপাতিগুলো দ্রুত সরবরাহ করা হবে। শয্যাসংখ্যা বাড়ানোর লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে হাসপাতাল ভবন সম্প্রসারণেরও।

হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু মন্ত্রী এলেই হাসপাতাল পরিষ্কার-পরিছন্ন রাখবেন, তা হতে পারে না। সব সময় হাসপাতাল পরিষ্কার রাখতে হবে। হাসপাতাল পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, আবার রোগীর মনও ভালো থাকে।’

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মানের খোঁজখবর নেন।

এ সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনালসহ চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র - সময়ের কন্ঠ

Please Login to comment and favorite this News
Next Health News: নিশ্চিত শারীরিক ঝুকি নিয়ে, সব জেনেও কি খাবেন কোকা-কোলা ?
Previous Health News: প্রত্যন্ত অঞ্চলেও ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌছে দিতে টেলিমেডিসিন সেবা সারাদেশে

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')