home top banner

News

‘ভরসা রাখুন ডাক্তারে, উইকিপিডিয়ায় নয়’
01 June,14
Tagged In:  doctors and patients  doctor's news   Posted By:   Healthprior21
  Viewed#:   56

doctor-and-patientইন্টারনেট তথ্যভাণ্ডার উইকিপিডিয়ার স্বাস্থ্য বিষয়ক আর্টিকেলের ৯০ ভাগ তথ্যেই ভুল রয়েছে বলে সম্প্রতি এক গবেষণায় পাওয়া গেছে। উইকিপিডিয়া থেকে স্বাস্থ্য বিষয়ক তথ্য জানার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন গবেষকরা।


বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা হৃদরোগ, ফুসফুস ক্যান্সার, মানসিক অবসাদ ও ডায়বেটিসের মতো রোগ সম্পর্কে উইকিপিয়ার তথ্যের সঙ্গে তাদের সহকর্মীদের গবেষণার তথ্যের তুলনা করে দেখেন; উইকির তথ্যগুলো ভুলে ভরা।

অনলাইন তথ্যভাণ্ডার উইকিপিয়ায় বিশ্বের ২৮৫টি ভাষায় তিন কোটিরও বেশি নিবন্ধন রয়েছে। ফলে সঙ্গত কারণেই ইন্টারনেট ব্যবহারকারীদেরকে প্রায় ওই ওয়েবসাইটটি পরিদর্শন করতে দেখা যায়।
মেডিকেল পড়ুয়াদের মধ্যেও শতকরা ৭০ ভাগ শিক্ষার্থী নিয়মিত উইকিপিডিয়ার পেইজ ভিজিট করে থাকেন তাদের পড়াশুনার ক্ষেত্রে দৈনন্দিনের কৌতুহল জানার জন্য।

কিন্তু ঝুঁকির ব্যাপার হচ্ছে যেকেউ ইচ্ছা করলে উইকিপিডিয়ার তথ্যগুলোতে পরিবর্তন বা সংস্কার করতে পারে। চিকিৎসা পেশায় যুক্ত অনেক স্বেচ্ছাসেবী ভুলগুলো শুধরে দিলেও নির্ভরযোগ্যতা নিশ্চিতে তা যথেষ্ট নয়।

২০১২ সালের ২৫ এপ্রিল ১০টি কঠিন রোগে সম্পর্কে উইকিপিডিয়ার বর্ণনার প্রিন্ট নিয়ে গবেষকরা ৯০ ভাগ ক্ষেত্রে সর্বশেষ মেডিকেল রির্সাচের তথ্যের সঙ্গে অমিল পেয়েছেন।

নর্থ ক্যারোলাইনার ওয়ালেস স্কুল অব ওসটেওপ্যাথিক মেডিসিনের ডাক্তার রবার্ট হ্যাস্টি বলেন, সাধারণভাবে যেকোন বিষয়ে চট করে উইকি দেখে নেয়া যেতে পারে। কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে ওয়েবসাইট নয় আপনাকে যেতে হবে ডাক্তারের কাছে।

সূত্র - বিডিনিউস২৪

Please Login to comment and favorite this News
Next Health News: বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অটিজম নিয়ে প্রস্তাব পাস
Previous Health News: ‘বাংলাদেশেও বিটিং পদ্ধতিতে হার্টের রোগীদের বাইপাস সার্জারি’

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')