home top banner

News

জানুয়ারিতে টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষাবর্ষ চালু
19 February,14
Tagged In:  tangail hospital  medical colleges in Bangladesh   Posted By:   Healthprior21
  Viewed#:   42

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জানুয়ারি মাসে টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষাবর্ষের কাজ শুরু হবে। মানুষের খাবারের পর সবচেয়ে বড় চাওয়া হলো স্বাস্থ্যসেবা।  

তিনি আরো বলেন, জয় বাংলা শ্লোগান কম দেন, তাতে কোনো সমস্যা নেই। মানুষের সেবা করেন তাহলেই দেশ এগিয়ে যাবে। এদেশ আমাদের সবার। এর মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। 

তিনি সোমবার সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে কনফারেনন্স রুমে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী দু বছর আগে টাঙ্গাইলে মেডিকেল কলেজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেন বিলম্ব হয়েছে তা বুঝতে পারছি না। টাঙ্গাইলের মানুষের দাবি মেডিকেল কলেজের। এটা আমারও দাবি। 

মন্ত্রী বলেন, তার আগে চিকিৎসক ও নার্সদের কাছে আমার একটি চাওয়া আছে। তাহলো সীমিত সম্পদ সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে সর্বোচ্চ সেবা দিতে হবে। গ্রামে যাদের পোস্টিং তাদের সেখানে থাকতে হবে। এখন অবকাঠামো, বিদ্যুৎসহ সব সুযোগ-সুবিধা গ্রামে আছে। তারপরও চিকিৎসকরা কেন গ্রামে থাকবেন না। তিনি আরো বলেন, আমি গরিবদের স্বাস্থ্যমন্ত্রী, তাই গরিবদের স্বাস্থ্যসেবা দিতে হবে। কৃষি ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা যদি উপজেলায় থাকতে পারেন তাহলে ডাক্তাররা কেন পারবেন না। 

সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. শাহনেওয়াজ, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সহ-সভাপতি কামরুল হাসান খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র শহিদুর রহমান খান মুক্তি, টাঙ্গাইলের সিভিল সার্জন সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল বিএমএ’র সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার প্রমুখ। 

সূত্র - risingbd.com

Please Login to comment and favorite this News
Next Health News: ২৯২ চিকিৎসকের পদোন্নতি
Previous Health News: বিধান মানছে না মানিকগঞ্জের ক্লিনিক-হাসপাতাল

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')