home top banner

Health Tip

ওজন কমাতে ৫ ধরনের পানীয়
31 October,13
Tagged In:  weight loss  
  Viewed#:   1175

ওজন কমাতে কত কিছুই না করেন! কখনো না খেয়ে ডায়েট অনুসরণ করা, কিংবা সকালে-বিকালে নানা ধরনের ব্যায়াম করা, কিংবা ঘাম ঝরিয়ে চর্বি গলিয়ে হাজারো নিয়ম কানুন মেনে চলা। কষ্টের আর শেষ নেই। ওজন কমাতে কতকিছুই না নিয়ন্ত্রণে রাখতে হয়। এবার একটু হাফ ছেড়ে বসতে পারেন। কারণ ওজন কমানোর তুলনামূলক সহজ সমাধানও কিন্তু আছে। পাঁচ ধরনের পানীয় নিয়মিত খেলেও কিন্তু ওজন কমতে পারে।

পানি
ওজন কমাতে সবচাইতে ভালো উপাদান হলো পানি। যদি শুধু পানীয় জল খেতে ভালো না লাগে তাহলে এর সঙ্গে অল্প লেবু বা শসা কিংবা টমেটোও যোগ করে নিতে পারেন।এতে বেশি ক্যালোরি যেমন যোগ হবে না, তেমনি অন্যরকম একটা ফ্লেভারও পাবেন।

সবজির শরবত
ওজন কমাতে বিভিন্ন তরিতরকারি কিংবা সবজির শরবত বা জুস পান করা বেশ ভালো একটি উপায় কিন্তু। এই জুসে একদিকে যেমন আঁশ থাকে, তেমনি উল্লেখযোগ্য পরিমাণে থাকে বিভিন্ন পুষ্টির সমাহারও। শরীরের জ্বালানি হিসেবে এই উপাদানগুলো বেশ গুরুত্বপূর্ণ। এতে কম পরিমাণ সোডিয়াম পাবেন, যা আপনার জন্য উপকারী। আবার আপনি অনুভব করবেন অন্যরকম এক সজীবতাও।

চিনিমুক্ত চা
চিনিমুক্ত চা, বিশেষ করে সবুজ চা শরীরকে সজীব করে তোলে। এটি শরীরকে খুব তাড়াতাড়ি চাঙ্গা করে তোলে, ফলে আপনি পাবেন বেশ ঝরঝরে একটা অনুভূতি। চেষ্টা করুন গরম বা ঠাণ্ডা সবুজ চায়ে কম চিনি বিশিষ্ট খানিকটা মধু মেশাতে। এভাবে খেতে পারেন লাল চা বা র’ চাও, এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।

কালো কফি
সকালে এক কাপ গরম গরম ধোঁয়া ওঠা কালো কফি কিংবা বিকালে এক কাপ ঠাণ্ডা কালো কফি যেমন আপনাকে ওজন কমাতে সাহায্য করবে, তেমনি আপনার শরীরে নিয়ে আসবে উদ্দীপনাও। এই কফিতে এক ধরনের ক্যাফেইন রয়েছে যা ক্ষুধা কমায়, আবার স্নায়ুওসচল রাখে। তবে খেয়াল রাখবেন, কফিতে যেন চিনি থাকে খুব অল্প পরিমাণে। চাইলে কিছুটা সর তোলা দুধ যোগ করতে পারেন, তবে তাও অল্প একটু।

সর-তোলা দুধ
দুধ হচ্ছে খানিকটা প্রোটিন, ভিটামিন ডি আর ক্যালসিয়ামের চমৎকার উৎস। দুধ খেলে আপনার মাংসপেশি উন্নত হবে এবং হাড় মজবুত হবে। যারা খাওয়ার সময় চর্বিকম পরিমাণে পছন্দ করেন, তাদের জন্য সর তোলা দুধ খুবই কার্যকর। যারা চর্বিকে প্রশ্রয় দিতে চান, তারা সর-তোলা দুধের সাথে অল্প একটু চকোলেটও যোগ করতে পারেন। কম চর্বি বিশিষ্ট চকোলেট দুধ পরবর্তীতে মাংসপেশি পুনর্গঠনে ভালো ভূমিকা রাখে।


সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: আবেগের বৈজ্ঞানিক ব্যবচ্ছেদ
Previous Health Tips: কোল্ড অ্যালার্জির সাতকাহন

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')