home top banner

Health Tip

নিরাময় নয় নিয়ন্ত্রণযোগ্য
08 September,13
  Viewed#:   210

দুই কারণে ডায়াবেটিস হয়। একটা হলো জিনগত কারণ অপরটি পরিবেশগত। বাবা-মার ডায়াবেটিস থাকলে পরবর্তী প্রজন্মের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে বেশি। খাদ্যাভ্যাস ডায়াবেটিস রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অধিক ক্যালরিযুক্ত খাবার, চর্বিজাতীয় খাবার ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। স্থূলতা ডায়াবেটিসের একটি বড় কারণ, কিছু কিছু রোগের কারণেও ডায়াবেটিস হয়। যেমন- অগ্নাশয়ের প্রদাহ।

ডায়াবেটিসের পর্যায় টাইপ-১ ডায়াবেটিস, টাইপ-২ ডায়াবেটিস। শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি না হলে যেটা হয় তাকে বলি টাইপ-১ ডায়াবেটিস। আর ইনসুলিনের প্রতি কোষের সংবেদনশীলতা কমে গিয়ে যে ডায়াবেটিস হয় তাকে বলি টাইপ-২ ডায়াবেটিস, টাইপ-১ ডায়াবেটিস মূলত অল্প বয়স্কদের হয়। টাইপি-২ ডায়াবেটিসের সঙ্গে স্থূলতার সম্পর্ক রয়েছে। বাচ্চাদেরও এ রোগ হতে পারে। তবে চলি্লশোধর্ে্বর মধ্যে এ রোগের প্রবণতা শতকরা ৭০ ভাগ। আরেক ধরনের ডায়াবেটিস আছে।  একে বলে গেসেল্টশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস। যখন কোনো মায়ের গর্ভাবস্থায় প্রথমবারের মতো ডায়াবেটিস ধরা পড়ে তখন তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলে। এ ধরনের ক্ষেত্রে ২৫-৫০ শতাংশ রোগী পরবর্তী সময় স্থায়ীভাবে টাইপ-২-এ আক্রান্ত হয়। চিকিৎসা: সচেতনতা এবং সুশৃঙ্খল জীবনাচারই ডায়াবেটিসের প্রধান চিকিৎসা। খাবার দাবারে নিয়ম মেনে চলতে হবে। মিষ্টি খাবার এড়িয়ে চলতে হবে। শাক-সবজি এবং অাঁশ জাতীয় খাবার খেতে হবে।  ধূমপান অ্যালকোহল একদমই না। ভাত খাবেন খুবই কম। রুটির অভ্যাস করলে ভালো। দৈনিক ক্যালরি হিসাব করে খাবার খেতে হবে। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নেবেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হলো কায়িক শ্রম।  দৈনিক হাঁটুন খোলা ময়দানে বা পার্কে। সাইকেল চালান, সাঁতার কাটুন কিংবা সিঁড়ি ভাঙুন। রক্তের গ্লুকোজগুলোকে পোড়াতে হবে কাজের মাধ্যমে। মনকে প্রফুল্ল রাখতে হবে। খাওয়ার ওষুধ বা ইনসুলিন যাই হোক চিকিৎসা নিয়মিত চালাবেন। রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকলে শরীরের সব অঙ্গই ঠিক থাকবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণযোগ্য, নিরাময়যোগ্য নয়। নিয়ম মানলে একে নিয়ন্ত্রণ করা যায়।

সূত্র - যায়যায়দিন

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: প্রশ্ন : আমার বর্তমান বয়স ২২ বছর। আমি অবিবাহিত, তবে ইতোমধ্যেই আমার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু আমি লক্ষ্য করছি যে লিঙ্গ উত্থিত হলে বাঁকা হয়ে যায়। ব্যাপারটি নিয়ে আমি খুবই চিন্তিত_ এ অবস্থায় আমি সন্তোষজনকভাবে যৌন সম্পর্ক স্থাপন করতে পারব কিনা?
Previous Health Tips: ডিসপেপসিয়া সমস্যা

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')