home top banner

স্বাস্থ্য টিপ

পেট নিয়ে ভুগছেন অনেক দিন?
০৩ সেপ্টেম্বর, ১৩
  Viewed#:   471

পেট নিয়ে ভুগছেন অনেক দিন ধরে। কখনো কোষ্ঠকাঠিন্য হয়, কখনো পাতলা পায়খানা। অল্প খেলেই পেট ফুলে ওঠে। মুখে অরুচি, জ্বর জ্বর ভাব। লাগাতার খেয়ে চলেছেন অ্যান্টাসিড, গ্যাস্ট্রিকের ওষুধ, ভিটামিন—এই সব। দীর্ঘমেয়াদি এসব সমস্যা থাকলে বরং একটু সাবধান হোন। আমাদের দেশে পেটের যক্ষ্মা বা অ্যাবডোমিনাল টিবির সংখ্যা নেহাত কম নয়। এটি এমন একটি রোগ, যা দেহের প্রায় প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে আক্রমণ করতে পারে।পেটের যক্ষ্মা কোনো দুরারোগ্য ব্যাধি নয়, নিয়মিত দীর্ঘ মেয়াদে ওষুধ খেলে সেরে যাবে। সীমিত ক্ষেত্রে অস্ত্রোপচারও লাগতে পারে। তবে সঠিক সময়ে রোগ ধরা পড়াটাই জরুরি।পেটের যক্ষ্মা মূলত দুই ধরনের। অন্ত্রের যক্ষ্মায় অন্ত্রের কোনো অংশের ভেতরে ঘা বা আলসার হয়, আশপাশের লসিকাগ্রন্থি ফুলে যায়। কখনো অন্ত্র ছিদ্র হতে পারে বা চাকার মতো ফুলে উঠতেও পারে।

লক্ষণ বিবেচনায় আইলিওস্কোপি বা কলোনোস্কপি করে সন্দেহমুক্ত হতে পারেন। কখনো বায়োপসি করতে ল্যাপরোস্কোপির সাহায্যও নিতে হতে পারে।আরেক ধরনের যক্ষ্মা পেটের ভেতর অঙ্গ-প্রত্যঙ্গ ও দেয়ালের যে পেরিটোনিয়াম আবরণ আছে, তাকে আক্রমণ করে। ফলে পেটে পানি জমে, পেট ফুলে ওঠে। পেট থেকে পানি বের করে পরীক্ষা করে যক্ষ্মার প্রমাণ পাওয়া যায়।এখন কথা হলো, পেটের ভেতর যক্ষ্মার জীবাণু কোথা থেকে আসে? বেশির ভাগ ক্ষেত্রেই এটি ছড়ায় দেহেরই অন্য অংশ থেকে, যেমন ফুসফুস। আবার যক্ষ্মা আক্রান্ত গরুর দুধ খেয়েও পেটে জীবাণু আসে। যেখান থেকেই আসুক, এটি পেটের ভেতর বংশ বৃদ্ধি করে ধীরে ধীরে। দীর্ঘদিনের ঘুষঘুষে জ্বর, ওজন হ্রাস, ক্ষুধামন্দার সঙ্গে মাঝে মাঝে পেটে ব্যথা, মলের প্রকৃতির ঘন ঘন পরিবর্তন (কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো পাতলা মল), বিশেষ করে পেট ফুলে যাওয়া বা পানি আসাকে কখনোই অবহেলা করবেন না। অনেক লক্ষণই অন্ত্রের ক্যানসারের সঙ্গে মিলে যেতে পারে।

তাই সঠিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। ইতিপূর্বে ফুসফুসে যক্ষ্মা, কাশির সঙ্গে রক্ত ইত্যাদি ছিল কি না তা গুরুত্ব সহকারে ভাবুন। প্রাথমিকভাবে কিছু রক্ত পরীক্ষা ও পেটের আলট্রাসনোগ্রাম করা যায়। 

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কানে শোঁ শোঁ শব্দ!
Previous Health Tips: DNC Procedure?

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')