home top banner
Please Login or Register

স্বাস্থ্য টিপ

সকালের যে ৫ টি ভুল আপনাকে সারাদিন রাখে ক্লান্ত
২৬ জুলাই, ১৪
Tagged In:  tired of the 5 mistakes  
  Viewed#:   181

tired-of-the-5-Mistakes

ব্যস্ততার এই জীবনে সারাদিনের সতেজতা ধরে রাখাটা কঠিন কিন্তু অসম্ভব একেবারেই নয়। প্রতিদিনকার ব্যস্ততা তো থাকবেই কিন্তু এর মাঝেও আমরা ভালো থাকার, সতেজ থাকার চেষ্টা চালিয়ে যাই, হোক তা প্রিয়জনের সাথে খানিকটা কথা বলা, এক কাপ চা বা কফিতে চুমুক অথবা প্রিয় কোন গান শোনা। এ সব তো হলো, কিন্তু তারপরেও সকালবেলা্র ছোট্ট কিছু ভুলের জন্যে আপনার সারাদিনটাই হয়ে যেতে পারে ভীষণ ক্লান্তিকর। অথচ এগুলো হয়তো আপনি খেয়ালই করেন না।


জেনে নিন সকালে ঘুম থেকে উঠে নিজের অজান্তেই করা আপনার ছোট্ট ভুলগুলোঃ

১। ঘুম থেকে উঠেই কফিতে চুমুকঃ
অনেকেই ঘুম থেকে উঠেই ঘুম ঘুম ভাব তাড়াবার জন্যে সরাসরি চা বা কফিতে চুমুক দেন। কিন্তু ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স ইন মেরিল্যান্ডের এক গবেষনায় দেখা গেছে যে, ঘুম থেকে ওঠার পর আপনার দেহের এনার্জি লেভেল এমনিতেই সর্বোচ্চ মাত্রায় থাকে। তাই কফি খাবার প্রয়োজন হলে সেটা খাওয়া উচিত ঘুম থেকে ওঠার এক ঘন্টা পর। এতে বিকেল অবধি সারাদিন জুড়ে আপনি থাকবেন সতেজ!

২। ঘুম থেকে উঠেই কাজের পেছনে ছোটাঃ
আপনার অফিস যদি হয় সকাল ৯ টায়। এবং আপনি যদি ঠিক সাড়ে আটটা পর্যন্ত ঘুমিয়ে ঘুম থেকে উঠেই কোন রকমে কাজের পেছনে ছোটেন তা কিন্তু আপনার সারা দিনকে নষ্ট করার জন্যে যথেষ্ট। এতে সারা দিন আপনি থাকবেন ক্লান্ত আর মানসিক চাপগ্রস্থ। তাই রাতে আধাঘন্টা আগে ঘুমুতে যান ও সকালে আধাঘন্টা আগে ওঠার অভ্যাস করুন। বারান্দায় বা জানালার পাশে দাঁড়ান। সকালের রোদ গায়ে লাগান। এতে আপনার সতেজতা দীর্ঘস্থায়ী হবে আর সারাদিন জুড়ে পাবেন কাজ করার পূর্ণ এনার্জি।

৩। নাস্তা না করা বা একেবারেই কম খাওয়াঃ
অনেকেরই অভ্যাস থাকে সকালে একেবারেই কিছু না খাওয়া বা খানিকটা খাবার নাকে মুখে গুঁজে ছুট দেয়া। কিন্তু ফসারারাত আপনি কিচ্ছু না খাওয়ায় সকালেই আপনার দেহে খাবারের চাহিদা বেশী থাকে। আর আপনি যদি তা পূরণ না করেন। তবে সেই ঘাটতি দুপুর বা রাতের খাবার পোষাতে পারে না। এবং সারা দিন ধরেই আপনি থাকবেন ক্লান্ত। তাই চেষ্টা করুণ সকালে অন্তত একটু সময় নিয়ে ভালোভাবে পুষ্টিকর নাস্তা করার।

৪। ঘুম থেকে উঠেই ইমেইল, ফোন বা ফেসবুক চেক করাঃ
অনেকেরই অভ্যাস হলো, ঘুম থেকে উঠেই ইমেইল, ফোন বা ফেসবুক চেক করা। এ অভ্যাসটা ত্যাগ করা ভালো। কারণ কোন কারণে সকাল সকাল কোন খারাপ খবর পেলে অপ্রস্তুত অবস্থায় প্রচন্ড মানসিক চাপের সম্মুখীন হবেন। ফলে সারাটা দিনই আপনার খারাপ যাবে।

৫। ঘুম থেকে উঠেই অপছন্দের কোন কাজ করাঃ
ঘুম থেকে উঠেই কোন অপছন্দের কাজ করবেন না। যেমন ঘর গোছানো, অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র খোঁজাখুঁজি, অফিসের ফোন ইত্যাদি।পারলে কিছু কাজ আগের রাতেই করে রাখুন। যাতে সকালে অপছন্দের কাজগুলো করতে না হয়।
সকালবেলার সতেজতাটুকু ধরে রাখুন সারাদিন। ভালো থাকুন।

সূত্র: প্রিয় লাইফ

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ব্যস্ততার মাঝেও মানসিক শান্তি আনার ৭টি উপায়
Previous Health Tips: টমেটোর আরো ৫ উপকারিতা

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')