home top banner

Health Tip

৪ টি উপায়ে খরচ কমান, সঞ্চয় করুন বেশি!
26 June,14
Tagged In:  saving money  
  Viewed#:   204

saving-money

আয়-ব্যয়-সঞ্চয় এই শব্দগুলো অর্থনীতি বিষয়ক শব্দ যা আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবাই আয় করছি পাশাপাশি ব্যয়ও করছি অনেক বেশি, সঞ্চয় করছি কতজন? মানুষের চাহিদার কখনই শেষ নেই। এক প্রয়োজন পূরণ হতেই নতুন আরও অনেক প্রয়োজন জীবনে এসে পড়ে। ফলে ব্যয় হচ্ছে প্রতিদিনই কিন্তু সঞ্চয় ঠিক করতে পারছি না। আর সঞ্চয় না করলে ভবিষ্যত একেবারেই শূণ্যের কোটায় পরিণত হবে। তাই ঠিক যেভাবে আপনি খরচ কমিয়ে সঞ্চয় করবেন বেশি।


১. ব্যয়ের চেয়ে সঞ্চয়ের গুরুত্ব অনুধাবন করুন :
আপনি প্রথমত ব্যয়ের চেয়ে সঞ্চয়ের গুরুত্বটিকে আপনার জীবনে অনুধাবন করুন। ভাবুন যে একটি সঠিক এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য সঞ্চয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে মনে মনে প্রতিদিনই আওড়াতে থাকুন। এতে করে আপনি কোনো কিছু কিনতে গেলে বিষয়টি আপনাকে উজ্জ্বল ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দেবে।

২. পরিকল্পনা করুন :
আপনার ভবিষ্যত জীবনের এবং বর্তমান জীবনের একটি সঠিক পরিকল্পনা তৈরি করুন। প্রতিদিনের হিসেব নিকেশ দিনের শেষে করুন। তৈরি করা পরিকল্পনা অনুযায়ী সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন।

৩. অপ্রয়োজনীয় কাজগুলো ত্যাগ করুন :
জীবনে আমরা অনেকেই অনেক বেশি অপ্রয়োজনীয় কাজ করে থাকি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে না করলে তেমন কোনো ক্ষতি হয় না। এই ধরনের অপ্রয়োজনীয় কাজ যেমন অযথা শপিং করা, কোথাও ঘুরতে যাওয়া, অযথা কাউকে উপহার দেয়া বা খাওয়ানো এগুলো ত্যাগ করুন। এর ফলে আপনার সঞ্চয়ের মাত্রা অনেক বেশি বেড়ে যেতে পারে।

৪. ফিক্সড ডিপোজিট করুন :
আমাদের অর্থ সঞ্চয়ের জন্য ব্যাংকগুলো অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। আপনি চাইলে এই সুযোগগুলো কাজে লাগিয়ে আপনার অর্জিত অর্থের কিছু অংশ বিনিয়োগ করতে পারেন। এভাবে ফিক্সড ডিপোজিট করলে আপনি অর্থ সঞ্চয়ও করতে পারবেন পাশাপাশি অতিরিক্ত মুনাফাও লাভ করতে পারবেন।

তথ্যসূত্র: প্রিয়.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: প্রতিদিন ছোট্ট কিছু নিয়ম মেনে বাড়িয়ে নিন জীবনীশক্তি
Previous Health Tips: কাজের ফাঁকে আপনার এনার্জি ফিরিয়ে দেবে যে ৭ টি খাবার

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')