home top banner

Health Tip

কোলেস্টেরল কমায় এমন ১০টি খাবার পর্ব-১
24 August,13
View in English

কোলেস্টেরল মানেই খারাপ কিছু - যা গ্রাহ্য না করে উপায় নেই। অথচ আমাদের শরীরেই তৈরী হয় এইচডিএল যাকে আমরা উপকারী বা ভাল কোলেস্টেরল হিসাবে জানি। এই কোলেস্টেরল তৈরী হয় একধরনের মোমজাতীয় পদার্থ দিয়ে যা রক্ত ভেসে বেড়ায়, কিছু কিছু হরমোন এবং ভিটামিন ‘ডি’ তৈরীতে সহায়তা করে; পরিশেষে ধমনীতে রক্ত চলাচলের পথকে সুগম রাখে। 

আর অনিরাপদ খাদ্যের কারনে ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এর মাত্রা বেড়ে যায়। যখন এর মাত্রা খুব বেশি বেড়ে যায় তখন ধমনীর গাত্রে লেগে যায়। আস্তে আস্তে প্লাক জমে গিয়ে ধমনীর নালীকে সরু করে ফেলে। ফলস্বরুপ হৃদরোগে আক্রান্ত হয় মানুষ। 

সুতরাং এটা খুবই  গুরুত্বপূর্ন যে ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এর মাত্রা নিয়ন্ত্রনে রাখতে আমাদেরকে অবশ্যই খাবারের প্রতি নজর দিতে হবে। সেই সাথে মুটিয়ে যাওয়া প্রতিরোধ করতে হবে এবং টোটাল কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রনে রাখতে হবে।

যেসব খাদ্য বা খাদ্য উপাদান ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এর মাত্রা নিয়ন্ত্রনে রাখতে সহায়ক ভূমিকা পালন করে সেরকম ১০টি খাবার নিয়ে আলোচনা করা হলঃ

১। মাছ
 
তেল বা চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, টুনা, সারডিন ইত্যাদি সামুদ্রিক মাছে স্যাচ্যুরেটেড ফ্যাট ও ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকায় এসব মাছ ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমাতে সাহায্য করে। সেই সাথে ট্রাইগ্লিসারাইড বা আনস্যাচ্যুরেটেড ফ্যাট এর মাত্রাও কমায়।

২। অলিভ অয়েল

মন্দ ফ্যাট থেকে গুড ফ্যাটে অদলবদল করতে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এক চামচ অলিভ অয়েল। অলিভ অয়েল এইচডিএল এর মাত্রা বাড়াতে সহায়তা করে। আর সেই সাথে কোমরকে ফিটফাট রাখতে সাহায্য করে।

৩। শীম-মটরশুঁটি
 
সকল প্রকার শীম জাতীয় খাদ্যই হৃদযন্ত্রের জন্য উপকারী। এতে ব্যাপক আঁশের উপস্থিতির ফলে ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমে। বার বার ক্ষুধার উদ্রেক কমায়। আরিজোনা স্টেট ইউনিভারসিটি কর্তৃক  পরিচালিত ২০০৮ সালের এক গবেষনায় দেখা যায় যারা ২৪ সপ্তাহ ধরে প্রতিদিন আধা কাপ পরিমান শীম জাতীয় খাবার খেয়েছেন তাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা প্রায় শতকরা ৮ ভাগ কমে গেছে।
 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ছুলি নিয়ে চিন্তিত!
Previous Health Tips: USEFUL AND HANDY USES OF SALT !!!!

More in Health Tip

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

তেলে ভাজা খাবার ও তেল

তেল দিয়ে ভাজা মুখরোচক খাবার, যেমন- ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই শিঙাড়া, সমুচা, পুরি, সবজির বড়া, পিঠা ইত্যাদি খুবই জনপ্রিয়। দেখা যাচ্ছে, ছোট-বড় সবাই এ ধরনের খাবারের প্রতি দিন দিন আসক্ত হয়ে পড়ছে। তেল দিয়ে ভাজা খাবার আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কারণ খাবার তেলে বেশি ফ্রাই... See details

Sleep well if you want a flat belly

I think you have a question mark about this statement. Here I’m going to clarify the connection between sleep and flat belly. It will be interesting to know that you can get a flat belly while sleeping. Is that possible? Yes indeed! Getting a flat belly is every woman’s dream. To... See details

Anatomy of an Ear Infection

Why Ear Infections Are So Common It’s not your imagination. Kids can get a lot of ear infections. In fact, 2 out of 3 times, when kids get colds, they also wind up with infections in their ears. The main reasons are that their immune systems are immature and that their little ears... See details

কিডনি ভাল রাখার কয়েকটি টিপস

কিডনি বিকল তো আমরা বিকল। আমরা সবাই কমবেশী কিডনি রোগের ভয়াবহতা সম্পর্কে জানি। সুস্থ জীবন ধারণের জন্য কিডনির প্রতি সদা জ্ঞান রাখা যেমন জরুরী তেমনি জরুরী কয়েকটি সহজ টিপস মনে রাখা যা আমাদের কিডনিকে রাখবে সুস্থ ও শক্তিশালী।  ১। নিয়মিত কর্মঠ থাকুন: সময় পেলেই হাঁটুন, কর্মক্ষেত্রে সম্ভব হলে... See details

খাবারে অ্যালার্জি!

ইফতারিতে বেগুনি থাকবে না, তা কেমন করে হয়। অনেকেরই সাধ এবং সাধ্য থাকা সত্ত্বেও পাতে বেগুনি নিতে পারেন না। বেগুনের তৈরি যেকোনো খাবার খেলেই তাঁদের শরীরে উপদ্রবের মতো হাজির হয় নানা উপসর্গ। ঠোঁট চুলকানো, শরীর ফুলে যাওয়া থেকে শুরু করে গায়ে র্যাশও ‌ ওঠে কখনো কখনো। তাহলে কি তিনি বেগুন খাওয়া... See details

healthprior21 (one stop 'Portal Hospital')