home top banner

স্বাস্থ্য টিপ

কোলেস্টেরল কমায় এমন ১০টি খাবার পর্ব-১
২৪ অগাস্ট, ১৩
View in English

কোলেস্টেরল মানেই খারাপ কিছু - যা গ্রাহ্য না করে উপায় নেই। অথচ আমাদের শরীরেই তৈরী হয় এইচডিএল যাকে আমরা উপকারী বা ভাল কোলেস্টেরল হিসাবে জানি। এই কোলেস্টেরল তৈরী হয় একধরনের মোমজাতীয় পদার্থ দিয়ে যা রক্ত ভেসে বেড়ায়, কিছু কিছু হরমোন এবং ভিটামিন ‘ডি’ তৈরীতে সহায়তা করে; পরিশেষে ধমনীতে রক্ত চলাচলের পথকে সুগম রাখে। 

আর অনিরাপদ খাদ্যের কারনে ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এর মাত্রা বেড়ে যায়। যখন এর মাত্রা খুব বেশি বেড়ে যায় তখন ধমনীর গাত্রে লেগে যায়। আস্তে আস্তে প্লাক জমে গিয়ে ধমনীর নালীকে সরু করে ফেলে। ফলস্বরুপ হৃদরোগে আক্রান্ত হয় মানুষ। 

সুতরাং এটা খুবই  গুরুত্বপূর্ন যে ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এর মাত্রা নিয়ন্ত্রনে রাখতে আমাদেরকে অবশ্যই খাবারের প্রতি নজর দিতে হবে। সেই সাথে মুটিয়ে যাওয়া প্রতিরোধ করতে হবে এবং টোটাল কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রনে রাখতে হবে।

যেসব খাদ্য বা খাদ্য উপাদান ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এর মাত্রা নিয়ন্ত্রনে রাখতে সহায়ক ভূমিকা পালন করে সেরকম ১০টি খাবার নিয়ে আলোচনা করা হলঃ

১। মাছ
 
তেল বা চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, টুনা, সারডিন ইত্যাদি সামুদ্রিক মাছে স্যাচ্যুরেটেড ফ্যাট ও ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকায় এসব মাছ ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমাতে সাহায্য করে। সেই সাথে ট্রাইগ্লিসারাইড বা আনস্যাচ্যুরেটেড ফ্যাট এর মাত্রাও কমায়।

২। অলিভ অয়েল

মন্দ ফ্যাট থেকে গুড ফ্যাটে অদলবদল করতে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এক চামচ অলিভ অয়েল। অলিভ অয়েল এইচডিএল এর মাত্রা বাড়াতে সহায়তা করে। আর সেই সাথে কোমরকে ফিটফাট রাখতে সাহায্য করে।

৩। শীম-মটরশুঁটি
 
সকল প্রকার শীম জাতীয় খাদ্যই হৃদযন্ত্রের জন্য উপকারী। এতে ব্যাপক আঁশের উপস্থিতির ফলে ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমে। বার বার ক্ষুধার উদ্রেক কমায়। আরিজোনা স্টেট ইউনিভারসিটি কর্তৃক  পরিচালিত ২০০৮ সালের এক গবেষনায় দেখা যায় যারা ২৪ সপ্তাহ ধরে প্রতিদিন আধা কাপ পরিমান শীম জাতীয় খাবার খেয়েছেন তাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা প্রায় শতকরা ৮ ভাগ কমে গেছে।
 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ছুলি নিয়ে চিন্তিত!
Previous Health Tips: USEFUL AND HANDY USES OF SALT !!!!

আরও স্বাস্থ্য টিপ

বয়স ধরে রাখতে প্রসাধনী?

বয়স ধরে রাখার চিন্তা অনেকেরই থাকে। এ জন্য বাজারে প্রচলিত আছে এমন অনেক ক্রিম ও প্রসাধনী। দাবিও করা হয়, এসব ক্রিমের ব্যবহারে বয়স ও তারুণ্য ধরে রাখে, বুড়িয়ে যেতে দেয় না ত্বককে, ত্বকের ভাঁজ প্রতিরোধ করে। আসলেই কি তা সম্ভব? বিজ্ঞানীরা বলছেন সম্ভব নয়। সব কোষকলার মতো ত্বকের কোষেরও আয়ু আছে, এরা বুড়িয়ে... আরও দেখুন

Why Brown Rice is better than White Rice~

Want to lose weight and still eat rice? Just switch to brown rice instead of white. Apart from being more nutritious, it also has fat-burning properties. What is brown rice? How is it different from white rice? It is just normal rice but with all the nutrients still intact. The ... আরও দেখুন

জরায়ুর টিউমার নিয়ে যত বিভ্রান্তি

মহিলাদের প্রজননক্ষম বয়সে জরায়ুতে সবচেয়ে বেশি যে টিউমারটি হতে দেখা যায়তা হলো ফাইব্রয়েড বা মায়োমা। জরায়ুর পেশির অতিরিক্ত ও অস্বাভাবিক বৃদ্ধিরফলে এই টিউমারের সৃষ্টি হয়। ৩০ বছরের ঊর্ধ্বে নারীদের মধ্যে ২০ শতাংশই এইসমস্যায় আক্রান্ত। ফাইব্রয়েড এক ধরনের নিরীহ টিউমার, এটি ক্যানসার বাবিপজ্জনক কিছু... আরও দেখুন

কফির বহুমাত্রিক গুণ

বিশ্বে এমন একজন পূর্ণ বয়স্ক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যিনি জীবনেএকবারও কফি পান করেননি। ধনী-গরিব, সাদা-কালো, বড়- ছোট সব দেশেই কফি একটিজনপ্রিয় পানীয়। কফির রয়েছে বহুমাত্রিক গুণ।   বিশ্বের সবচেয়ে বড় কফিপ্রস্তুতকারক কোম্পানি স্টারবার্ক। কোম্পানিটির ২০ হাজার  ৮শ ৯১টি কফিস্টোরের মধ্যে... আরও দেখুন

অবসাদ কাটানোর উপায়

নিজের সবচেয়ে প্রত্যাশিত বিষয়টিকে শত চেষ্টার পরও ধরে রাখতে না পারলে অনেকেই অবসাদ গ্রস্ত হয়ে পড়েন। মানসিক এ অবস্থা থেকে মাথা ও বুকে চাপ অনুভূত হয়। জীবনকে এভাবে একটি অর্থহীন কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখাটা কি ঠিক? এ অবসাদ কাটিয়ে ওঠার কিছু সহজ উপায় আছে। মনে হঠাৎ অবসাদ জেঁকে বসলে তাকে প্রশ্রয় না দিয়ে... আরও দেখুন

আমড়ার এত গুণ!

সবার সামর্থ্য হয় না এত দাম দিয়ে আপেল কিনে খাওয়ার। তাই বলে নিরাশ হওয়ার কিছু নেই। আপেলের চেয়ে আমড়াতে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ বেশি রয়েছে। দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের গোড়া থেকে পুজ ও রক্ত পড়া, প্রচণ্ড ব্যথা হওয়া, খাবার খেতে অসুবিধা হওয়া, অকালে দাঁত ঝরে যাওয়া ইত্যাদি... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')