home top banner

Health Tip

সাদা চালের ভাতে টাইপ-২ ডায়াবেটিস!
25 May,13
View in English

স্বাস্থ্য গবেষকরা বলেন যে তারা গবেষনায় দেখেছেন সাদা চালের ভাত খাওয়ার সাথে টাইপ-২ ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। টাইপ-২ ডায়াবেটিস ইতোমধ্যে কিছু কিছু দেশে মহামারী আকারে দেখা দিচ্ছে।

হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ এর গবেষক ‘কি সান’ এএফপি কে বলেন, “আমরা গবেষনায় পেয়েছি যে সাদা চালের ভাত (মেশিনে পলিশ করা) খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। বিশেষ করে এশিয়ার জনগনের এই ঝুঁকি বেশি যারা অধিকহারে ভাতের উপর নির্ভরশীল”।

“তবে একই সাথে তারা অন্যান্য যেসব জিনিস খায় তার প্রতিও নিবিড়ভাবে নজর দেয়া প্রয়োজন। আসলে শুধু একটা খাদ্যের উপর নজর না দিয়ে পুরো খাদ্য প্রনালীর উপর মনযোগ দেয়া উচিত”- মনে করেন ‘কি সান’।

ব্রিটিশ মেডিকেল জার্নালে দেয়া এক সাক্ষাৎকারে ‘কি সান’ এর গবেষকদল মত প্রকাশ করেন যে চীন, জাপান, অস্ট্রেলিয়া আর আমেরিকায় পরিচালিত গবেষনায় (যা ইতোমধ্যে প্রকাশিত) প্রাপ্ত ফলাফলে তারা উপরোক্ত লিঙ্ক বা সংযোগ খুঁজে পেয়েছেন। চার থেকে বাইশ বছর ধরে প্রায় ৩৫০,০০০ লোকের উপর পরিচালিত গবেষনায় দেখা গেছে যে প্রায় ১৩,০০০ লোক টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন যারা সাদা চালের ভাতের উপর অধিক নির্ভরশীল।

চীন ও জাপানে পরিচালিত গবেষনায় দেখা যায় প্রায় ৫৫% লোক যারা অন্যদের তুলনায় সাদা চালের ভাত বেশি খান। অস্ট্রেলিয়া ও আমেরিকাতে এই হার খুবই কম, মাত্র ১২%।

চীন ও জাপান, এশিয়ার এই দু’টি দেশের জনগন দৈনিক ৩ থেকে ৪ বার ভাত খান যেখানে পশ্চিমা জনগন খায় সপ্তাহে মাত্র ১/২ বার। সাদা চাল সারা দুনিয়াতেই প্রধান চাল হিসাবে খাওয়া হয় বিশেষ করে যেসব দেশ ভাতের উপর নির্ভরশীল। দেখতে সুন্দর এসব চাল মেশিনে ছাঁটা ও পলিশ করা যাতে স্টার্চের প্রাধান্য থাকে বেশি।

অন্যদিকে বাদামী চালে সাদা চালের তুলনায় অনেক বেশি আঁশ বা ফাইবার থাকে, থাকে ম্যাগনেসিয়াম ও ভিটামিন, স্বল্প মাত্রার ‘গ্লাইসেমিক ইনডেক্স’-সুগার মাপার একক।

তবে ‘সান’ জানিয়েছেন যে তাদের গবেষনায় কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেমন তারা যাদের উপর গবেষনা চালিয়েছেন তাদের উপর ১০০% নজরদারী করা সম্ভবপর হয়ে উঠেনি যে তারা ভাত ছাড়া আরো কি কি খান।

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)’র মতে সারা বিশ্বে প্রায় ৩৫০ মিলিয়ন বা প্রায় ৩৫ কোটি মানুষ বর্তমানে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। আর এই রোগের জন্য দায়ী প্রধানতঃ খাদ্যাভ্যাস। টাইপ-২ ডায়াবেটিস এমনই একটি রোগ যাতে রক্তে সুগারের বা শর্করার মাত্রা বেশি থাকে যা ইনসুলিন হরমোন কর্তৃক প্রক্রিয়াজাত হয়ে নিয়ন্ত্রিত হতে পারে না। স্থুলতা আর শারীরিক ব্যায়াম বা পরিশ্রম না করাকেও এই রোগের জন্য দায়ী মনে করা হয়।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ১২টি সহজ ভেষজ চিকিৎসা
Previous Health Tips: Best and Worst Sugar Substitutes

More in Health Tip

ঘরোয়া দাওয়াই

দীর্ঘ সময় নাক সর্দিতে বন্ধ থাকলে বাচ্চাদের অনেক সময় কানে ব্যথা হয়। গরম কাপড় তাতিয়ে কানের নিচে গাল ও গলার মাঝখানের অংশে সেঁক দিন। আর নাকের ড্রপ দিন, যাতে নাকটা খুলে যায়। এতে নিঃশ্বাস নেওয়ার কষ্টও থাকবে না। কানের ব্যথাও চলে যাবে। িরাতে বাচ্চাদের অনেক সময় নাক বন্ধ হয়ে যায়। দু'চামচ... See details

The Surprising Health Benefits of Papaya Seeds

While most people throw them away, papaya seeds and not only edible, small amounts of them in your diet can be surprisingly good for you. Keep in mind though that chewing half a teaspoon of the seeds is not like eating papaya fruit. They have a strong flavor, more like a cross between mustard... See details

বর্ষায়ও চাই সুন্দর দুটি পা

আমরা সবাই কম বেশি পায়ের দুর্গন্ধের সমস্যায় পড়ি। বুট, জুতা, মোজা থেকে পায়ের দুর্গন্ধ সৃষ্টি হয়। বর্ষায় প্রয়োজন পায়ের সবথেকে বেশি যত্ন নেয়ার। তাছাড়া বর্ষায় পায়ের দুর্গন্ধের পাশাপাশি পায়ে নানা রকম ব্যকটেরিয়া সংক্রমণের আশঙ্কা থাকে এবং নানা রকম ইনফেকশান এবং চর্মরোগও হতে পারে।... See details

প্রসঙ্গ অ্যালার্জি

আমাদের শরীর সব সময়ই ক্ষতিকর বস্তুকে (পরজীবী, ছত্রাক, ভাইরাস ও ব্যাকটেরিয়া) প্রতিরোধের মাধ্যমে রোগ প্রতিরোধের চেষ্টা করে। এ প্রচেষ্টাকে রোগ প্রতিরোধ প্রক্রিয়া বা ইমিউন বলে। কখনও কখনও আমাদের শরীর সাধারণত ক্ষতিকর নয় এমন অনেক ধরনের বস্তুকেও ক্ষতিকর ভেবে প্রতিরোধের চেষ্টা করে। শরীরের এ... See details

ওজন কমাতে মাশরুম

মাশরুম একটি ভেজষ গুণ সম্পন্ন ও সামান্য ক্যালোরিযুক্ত খাবার৷ এই খাবারটি কিন্তু অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে৷ লন্ডন ইউনিভার্সিটি অফ বাফ্যালো’র পুষ্টিবিজ্ঞান বিভাগ পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে পোর্টোবোলো প্রজাতির মাশরুম খাদকের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ও ওজন... See details

ভালবাসি: তুমি বেশি না আমি বেশি

প্রেমের ৫ বছরের মাথায় অরিন ও শান্তর মাঝে মাঝেই একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, তা হলো কে কার থেকে বেশি ভালবাসে। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এ পর্যন্ত তাদের ভালবাসার গল্প সবার মুখে মুখে। কিন্তু ইদানিং অরিনের মুখে প্রায়ই একটি অভিযোগ শোনা যায় যে শান্ত আর আগের মতো নেই, কেমন যেন বদলে গেছে।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')