home top banner

স্বাস্থ্য টিপ

সাদা চালের ভাতে টাইপ-২ ডায়াবেটিস!
২৫ মে, ১৩
View in English

স্বাস্থ্য গবেষকরা বলেন যে তারা গবেষনায় দেখেছেন সাদা চালের ভাত খাওয়ার সাথে টাইপ-২ ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। টাইপ-২ ডায়াবেটিস ইতোমধ্যে কিছু কিছু দেশে মহামারী আকারে দেখা দিচ্ছে।

হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ এর গবেষক ‘কি সান’ এএফপি কে বলেন, “আমরা গবেষনায় পেয়েছি যে সাদা চালের ভাত (মেশিনে পলিশ করা) খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। বিশেষ করে এশিয়ার জনগনের এই ঝুঁকি বেশি যারা অধিকহারে ভাতের উপর নির্ভরশীল”।

“তবে একই সাথে তারা অন্যান্য যেসব জিনিস খায় তার প্রতিও নিবিড়ভাবে নজর দেয়া প্রয়োজন। আসলে শুধু একটা খাদ্যের উপর নজর না দিয়ে পুরো খাদ্য প্রনালীর উপর মনযোগ দেয়া উচিত”- মনে করেন ‘কি সান’।

ব্রিটিশ মেডিকেল জার্নালে দেয়া এক সাক্ষাৎকারে ‘কি সান’ এর গবেষকদল মত প্রকাশ করেন যে চীন, জাপান, অস্ট্রেলিয়া আর আমেরিকায় পরিচালিত গবেষনায় (যা ইতোমধ্যে প্রকাশিত) প্রাপ্ত ফলাফলে তারা উপরোক্ত লিঙ্ক বা সংযোগ খুঁজে পেয়েছেন। চার থেকে বাইশ বছর ধরে প্রায় ৩৫০,০০০ লোকের উপর পরিচালিত গবেষনায় দেখা গেছে যে প্রায় ১৩,০০০ লোক টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন যারা সাদা চালের ভাতের উপর অধিক নির্ভরশীল।

চীন ও জাপানে পরিচালিত গবেষনায় দেখা যায় প্রায় ৫৫% লোক যারা অন্যদের তুলনায় সাদা চালের ভাত বেশি খান। অস্ট্রেলিয়া ও আমেরিকাতে এই হার খুবই কম, মাত্র ১২%।

চীন ও জাপান, এশিয়ার এই দু’টি দেশের জনগন দৈনিক ৩ থেকে ৪ বার ভাত খান যেখানে পশ্চিমা জনগন খায় সপ্তাহে মাত্র ১/২ বার। সাদা চাল সারা দুনিয়াতেই প্রধান চাল হিসাবে খাওয়া হয় বিশেষ করে যেসব দেশ ভাতের উপর নির্ভরশীল। দেখতে সুন্দর এসব চাল মেশিনে ছাঁটা ও পলিশ করা যাতে স্টার্চের প্রাধান্য থাকে বেশি।

অন্যদিকে বাদামী চালে সাদা চালের তুলনায় অনেক বেশি আঁশ বা ফাইবার থাকে, থাকে ম্যাগনেসিয়াম ও ভিটামিন, স্বল্প মাত্রার ‘গ্লাইসেমিক ইনডেক্স’-সুগার মাপার একক।

তবে ‘সান’ জানিয়েছেন যে তাদের গবেষনায় কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেমন তারা যাদের উপর গবেষনা চালিয়েছেন তাদের উপর ১০০% নজরদারী করা সম্ভবপর হয়ে উঠেনি যে তারা ভাত ছাড়া আরো কি কি খান।

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)’র মতে সারা বিশ্বে প্রায় ৩৫০ মিলিয়ন বা প্রায় ৩৫ কোটি মানুষ বর্তমানে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। আর এই রোগের জন্য দায়ী প্রধানতঃ খাদ্যাভ্যাস। টাইপ-২ ডায়াবেটিস এমনই একটি রোগ যাতে রক্তে সুগারের বা শর্করার মাত্রা বেশি থাকে যা ইনসুলিন হরমোন কর্তৃক প্রক্রিয়াজাত হয়ে নিয়ন্ত্রিত হতে পারে না। স্থুলতা আর শারীরিক ব্যায়াম বা পরিশ্রম না করাকেও এই রোগের জন্য দায়ী মনে করা হয়।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ১২টি সহজ ভেষজ চিকিৎসা
Previous Health Tips: Best and Worst Sugar Substitutes

আরও স্বাস্থ্য টিপ

শশা, হানিডিউ আর পুদিনা পাতার শরবত

"শরীরের বিশ বিনাশ শরবত" খোসা ছাড়ানো টুকরা করা শশা              ১/২ টি হানিডিউ মেলন খোসা ছাড়ানো টুকরা করা   ১/২ টি নাশপাতির রস                        ... আরও দেখুন

ফেয়ারনেস ক্রিম ক্ষতিকর!

দেশি-বিদেশি কসমেটিক কোম্পানিগুলো নিয়ে এল রং ফর্সাকারী ক্রিম। কয়েক দশক ধরে ধীরে ধীরে এর বাজার বাড়লো। সেলিব্রেটিরা এসব পণ্যের প্রচারে নামলেন, বিক্রি উঠল তুঙ্গে।  পারদ যৌগ অপব্যবহার : গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রং ফর্সাকারী পণ্যে মারকিউরাস কোরাইডের (পারদযৌগ) মতো অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস... আরও দেখুন

!5 Unconventional Uses Of Honey

Skin Moisturizer – Honey, when mixed with eggs and some flour, is an effective skin moisturizer. Best of all, it is gently formulated, so it can be used by people with sensitive skin. Mix four tablespoons of honey with a couple of egg whites and a few tablespoons of flour, depending ... আরও দেখুন

প্রশ্ন : কোনো ওষুধ দ্বারা চুল পড়ে যাওয়া রোগের চিকিৎসা করা যায় কি?

উত্তর : হ্যাঁ। হেয়ার রেস্টুরেন্ট প্রোগ্রাম আছে, যা চুল পড়া বন্ধ করে এবং আরো স্বাভাবিক চুল গজাতে সাহায্য করে। এ প্রোগ্রামে কয়েক মাসের মেডিকেল ট্রিটমেন্ট কিছু ফরবঃধৎু অনুকরণ এবং চুলের যত্নের নিয়মের ব্যাপারে কিছু তথ্য দেয়া হয়। এ মেডিকেল চিকিৎসা দিয়ে অনেক ক্ষেত্রেই চুল পড়ে যাওয়া রোধ ও কিছু... আরও দেখুন

ঝটপট চুলের যত্ন

ফুলের অভাবে যেমন গাছের সৌন্দর্য পুরিপূর্ণ হয়না, তেমনি সুন্দর চুলের অভাবে রূপের বিকাশও অপূর্ণ রয়ে যায়। অথচ একটু পরিচর্যাই আপনার চুলকে এনে দিতে পারে কাঙ্খিত শোভা। আসুন জেনে নিই চুলের কিছু সমস্যা এবং এর প্রাকৃতিক সমাধান। খুশকি: চুলে খুশকি হলে ১০/১২টি গোল মরিচ মিহি করে বেঁটে নিন। এরপর... আরও দেখুন

দূর হবে ডার্ক সার্কেল

আমরা কোনো উৎসব সামনে রেখে পছন্দের পোশাক পরি, সুন্দর করে মেকআপ করি। কিন্তু আমাদের চোখর চারপাশে কালো দাগ থাকলে সব প্রস্তুতির পরও আমাদের চেহারা অনেক খানি মলিন করে দেয়। সত্যি এর একটি সমাধান হতে হবে। তাইতো আজ আমরা চোখের ডার্ক সার্কেল দূর করার উপায় খুঁজে বের করতে চেষ্টা করব: ডার্ক সার্কেল কেন... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')